সীমার সমস্যাটির নাম কী? এর লক্ষণগুলো উল্লেখ কর।
উত্তর: উদ্দীপকের সীমার সমস্যাটি হচ্ছে অটিজম। অটিজমের লক্ষণগুলো নিচে আলোচনা করা হলো- অটিজম মস্তিষ্কের বিকাশজনিত এক ধরনের সমস্যা, যা সাধারণ একটি শিশুর জন্মের প্রথম ৩ বছরের মধ্যে দেখা যায়। অটিজমে আক্রান্ত শিশুদের মধ্যে কিছু লক্ষণ প্রকাশ পায়। এ রোগে আক্রান্ত শিশুরা আত্মকেন্দ্রিক হয়ে পড়ে। অটিজম শিশুর এমন একটি সমস্যা, যাতে শিশু পরিবেশের সাথে যোগাযোগ করার পদ্ধতি, যেমন— ভাষার ব্যবহার রপ্ত করতে পারে না। এতে পারস্পরিক ও অমৌখিক যোগাযোগ সমস্যা দেখা যায়। শিশু নিজের ভেতরে গুটিয়ে থাকে। সামাজিক সম্পর্ক তৈরি করতে পারে না। পুনরাবৃত্তিমূলক বা একই কাজ বারবার করার বা একই কথা বারবার বলার প্রবণতা, বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ নড়াচড়া ও চলাফেরায় ভারসাম্যহীনতা, কোনো উদ্দীপকে যথাসময়ে সাড়া না দেওয়া, কারও চোখের দিকে (আই কন্টাক্ট) তাকিয়ে কথা বলতে না পারা, কারও সঙ্গে মেলামেশায় অনীহা, রুটিন বাঁধা জীবনে অভ্যস্ত হয়ে পড়ে এবং এর ব্যতিক্রম ঘটলে বিচলিত হওয়া অথবা জোরে চিৎকার বা ক্ষেপে ওঠা প্ৰকৃতি।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
সীমার সমস্যাটির নাম কী? এর লক্ষণগুলো উল্লেখ কর।
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর