সামাজিক সমস্যা মোকাবিলায় উদ্দীপকে ইঙ্গিকৃত বিষয়টির ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: সামাজিক সমস্যা প্রতিরোধে গণমাধ্যম কার্যকর ভূমিকা পালন করে। মানুষকে মৌলিক অধিকার সম্পর্কে সচেতন করতে গণমাধ্যম তথা রেডিও, টেলিভিশন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। ফলে মৌলিক অধিকার হরণ করার প্রবণতা হ্রাস পায়। জনাধিক্যের সমস্যা হ্রাস করার জন্য পরিবার পরিকল্পনা কার্যক্রমে জনগণকে আগ্রহী করে তুলতে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে। মাদকাসক্তি থেকে যুবকদের বাঁচাতে মাদকের কুফলতা ও সৃষ্ট বিশৃঙ্খলার বিষয়ে প্রচারের মাধ্যমে জনগণকে সচেতন করে তুলতে পারে। গ্রাম ও শহরাঞ্চলের জনগণকে স্বাস্থ্যসচেতন করার অন্যতম মাধ্যম হলো গণমাধ্যম। স্বাস্থ্যসচেতনতার অভাবে অনেকেই বিভিন্ন সমস্যা, যেমন- অপুষ্টি, স্বাস্থ্যহীনতা প্রভৃতিতে ভোগে। বর্তমানে ব্যক্তির সামাজিকীকরণের অন্যতম অনুঘটক হিসেবে গণমাধ্যমের ভূমিকা বেড়েছে। সংবাদপত্র, রেডিও, টেলিভিশন ইত্যাদি সমাজের আদর্শ, মূল্যবোধ, বিভিন্ন রকম সংস্কার ও বিশ্বাসকে জনগণের আচরণে স্থায়িত্ব দিতে ভূমিকা রাখে। সামাজিক সমস্যা সমাধানের অন্যতম কৌশল হলো জনমত গঠন । আর জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকা সর্বাগ্রে। সামাজিক কুসংস্কারের পাশাপাশি অন্যায়, অপরাধ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, নারী নির্যাতন ইত্যাদি সামাজিক সমস্যা সমাধানে জনমত গঠনের কোনো বিকল্প নেই। সামাজিক ঐক্য ও সংহতি স্থাপন করার মাধ্যমে সামাজিক সমস্যার সমাধানে সমাজের সকলের মধ্যে ঐক্যবোধ তৈরিতে গণমাধ্যম সক্ষম। সুতরাং বলা যায়, সামাজিক সমস্যা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা অতুলনীয়।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
সামাজিক সমস্যা মোকাবিলায় উদ্দীপকে ইঙ্গিকৃত বিষয়টির ভূমিকা বিশ্লেষ…
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর