শিক্ষক কোন সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করেছেন? বর্ণনা কর।
উত্তর: শিক্ষক সামাজিক প্রতিষ্ঠান পরিবার সম্পর্কে আলোচনা করেছেন । পরিবার হচ্ছে মানবসমাজের আদিতম মৌলিক সামাজিক প্রতিষ্ঠান । বৈবাহিক সূত্রে আবদ্ধ স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানদের নিয়ে পরিবার গঠিত হয়। পরিবার সম্পর্কে সমাজবিজ্ঞানী মেয়ার এফ. নিমকফ ( Meyer F. Nimkoff) তার 'Marriage & Family [গণিত] গ্রন্থে বলেন, 'পরিবার হচ্ছে স্বামী ও স্ত্রী কর্তৃক সৃষ্ট মোটামুটি স্থঅয়ী সংগঠন, যেখানে সন্তান-সন্ততি থাকতেও পারে আবার নাও থাকতে পারে।' সামাজিক প্রতষ্ঠিান হিসেবে পরিবারের নানাবিধ রয়েছে। পরিবার সমাজ স্বীকৃতভাবে জৈবিক চাহিদা পূরণ করেন পরিবরেই সদস্যদের মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা করা হয়। শিশুকাল হতে একটি শিশু সমাজের রীতিনীতি, আচার-ব্যবহার, নিয়মকানুন প্রভৃতি পরিবার হতে শিক্ষা লাভ করে। পরিবার তার সদস্যদের আর্থিক প্রয়োজন মিটিয়ে থাকে। পরিবারের সদস্যদের আর্থিক ও মানসিক নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে পরিবারের ভূমিকা অত্যধিক গুরুত্বপূর্ণ। পরিবারেই সদস্যরা চিত্ত বিনোদন ও মনস্তাত্ত্বিক সমর্থন লাভ করে। উদ্দীপকে শিক্ষকের আলোচনায় একটি সামাজিক প্রতিষ্ঠান ভূমিকা ফুটে উঠেছে, যাকে কেন্দ্র করে মানব সমাজ গড়ে উঠেছে। তিনি বলেন, প্রতিষ্ঠানটি ভূমিকাগুলো তার সদস্যদের মৌলিক চাহিদা পূরণ, সামাজিকীকরণ, মনস্তাত্ত্বিক সমর্থন এবং নিরাপত্তা দান করা ইত্যাদি এগুলো মূলত সামাজিক প্রতিষ্ঠান পরিবারের কার্যাবলির অন্তর্ভুক্ত। সুতরাং বলা যায়, উদ্দীপকে শিক্ষক সামাজিক প্রতিষ্ঠান পরিবার সম্পর্কে বলেছেন।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
শিক্ষক কোন সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করেছেন? বর্ণনা কর।
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর