উক্ত সমস্যাটি সমাজে তথা সীমার পরিবারে কী রকমের প্রভাব ফেলে তা নিজের ভাষায় লেখ ।
উত্তর: অটিজম সমস্যা সমাজে তথা সীমার পরিবারে দীর্ঘস্থায়ী এবং নেতিবাচক প্রভাব ফেলে। অটিজম মানুষের জীবনব্যাপী স্থায়ী সমস্যা। যার প্রভাবে শিশুর যেমন আচরণগত সমস্যা দেখা দেয়, তেমনি শিশুর মা-বাবা অনেক ক্ষেত্রে হীনম্মন্যতায় ভোগেন এবং নিজেদের অপরাধী মনে করেন। পরিবারে পিতামাতার মধ্যে ঝগড়াবিবাদ লেগেই থাকে। পারিবারিক কলহ সামাজিক বিশৃঙ্খলায় রূপ নেয়। আবার অটিজমে আক্রান্ত পরিবারকে সমাজের লোকেরা এড়িয়ে চলে। সামাজিক অনুষ্ঠানে এ সমস্ত পরিবারকে ডাকা হয় না। অনেকে আবার এ ধরনের পরিবারে ছেলে বা মেয়ে বিয়ে দিতে চায় না। এজন্য পরিবারের অন্য সদস্যরা লোকলজ্জার ভয়ে বা বিব্রতকর পরিস্থিতি এড়াতে অটিস্টিক শিশুদের নিয়ে বাইরে বের হতে চায় না। আবার অটিজম আক্রান্ত শিশুদের সর্বদা দেখাশোনার ওপর রাখতে হয়, যা অনেক পরিবারের পক্ষে কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায়। অটিস্টিক শিশুরা খুবই জেদি প্রকৃতির হয়ে থাকে। নিজ বাসা থেকে অন্য কোথাও যেতে পছন্দ করে না। যার ফলে অভিভাবকেরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। অটিজম সম্পর্কে সঠিক ধারণা ও শিক্ষার অভাবে অটিস্টিক শিশু ও ব্যক্তিদের বোঝা হিসেবে দেখা হয়। এছাড়াও অটিস্টিক রোগীকে সাধারণত বেকার থাকে। ফলে সমাজ ও দেশের জন্য বোঝা হিসেবে তাদেরকে ভরণপোষণ দিতে হয়। পরিশেষে বলা যায়, সমাজজীবনে তথা সীমার পরিবারে অটিজমের নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উক্ত সমস্যাটি সমাজে তথা সীমার পরিবারে কী রকমের প্রভাব ফেলে তা নিজের…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর