শেয়ারFacebookWhatsApp

চানমিয়ার জন্য কোন পেশাদার কর্মীর সহায়তা প্রয়োজন বলে তুমি মনে কর? আলোচনা করো।

উত্তর: চানমিয়ার জন্য চিকিৎসা সমাজকর্মীর সহায়তা প্রয়োজন । চিকিৎসা সমাজকর্মী হলো চিকিৎসা সমাজকর্মে পারদর্শী পেশাদার ব্যক্তি । সমাজকর্মের একটি বিশেষ শাখা হলো চিকিৎসা সমাজকর্ম। এই শাখায় সামগ্রিক ভূমিকা পালন করে চিকিৎসা সমাজকর্মী। রোগীকে হাসপাতালে ভর্তির পর এর পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করা চিকিৎসা সমাজকর্মীর কাজ। এছাড়াও দরিদ্র ও দুস্থ রোগীদের ওষুধ ও বিভিন্ন পরীক্ষার ব্যয় বহন এবং চিকিৎসার সময় তাদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদানে চিকিৎসা সমাজকর্মী কাজ করে। সেইসাথে রোগ ও অসুস্থতার ধরন অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ বা ডাক্তারের কাছে পাঠানোর ক্ষেত্রে চিকিৎসা সমাজকর্মী ভূমিকা রাখে। চিকিৎসা সমাজকর্মী রোগীদের খাদ্য, বস্ত্র, ওষুধ ও চিকিৎসা উপকরণ দিয়ে সাহায্য করার পাশাপাশি ভয়, উৎকণ্ঠা দূর করতে মানসিক ও আবেগীয় সমর্থন দেয় । প্রেয়োজন অনুযায়ী দরিদ্র রোগীদের ক্ষুদ্রঋণ পেতে সাহায্য করাও চিকিৎসা সমাজকর্মীর কার্যক্রমভূক্ত । উদ্দীপকে দুর্ঘটনায় আহত চানমিয়া অস্ত্রোপচারের তারিখ বারবার পিছিয়ে দেওয়ার কারণে শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। এমতাবস্থায় রোগীর আত্মীয়-স্বজন একজন পেশাদার কর্মীর সাহায্যের প্রয়োজনীয়তা অনুভব করেন। উদ্দীপকের চানমিয়ার বর্তমান অবস্থা একজন পেশাদার চিকিৎসা সমাজকর্মীর প্রয়োজন। চিকিৎসা সমাজকর্মী রোগীর অবস্থাকে মূল্যায়ন করে রোগীর সার্বিক কল্যাণে ভূমিকা রাখবেন। চিকিৎসা সমাজকর্মীর কাজ হলো রোগীর সাথে হাসপাতালের বিদ্যমান সুযোগ- সুবিধার সংযোগ ঘটানো। রোগীকে মানসিকভাবে চাঙা রাখা। উদ্দীপকেও চানমিয়ার ক্ষেত্রে একজন চিকিৎসা সমাজকর্মী এরূপ ভূমিকা পালন করতে পারেন। তাই বলা যায়, চানমিয়ার জন্য চিকিৎসা সমাজকর্মীর সহায়তা প্রয়োজন।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

চানমিয়ার জন্য কোন পেশাদার কর্মীর সহায়তা প্রয়োজন বলে তুমি মনে কর?…

উদ্দীপক

দুর্ঘটনায় আহত চানমিয়াকে তার আত্মীয়-স্বজন একটি সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। হাসপাতালের সামনে এসে কোনোরকমে বহির্বিভাগের ভোগান্তি পেরিয়ে ইমারজেন্সির বাধা টপকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পর দেখেন রোগীর জন্য কোনো বিছানা খালি নেই। বারান্দায় বেশ কয়েক দিন কাটানোর পর বিছানা পাওয়া গেলেও অস্ত্রোপচারের তারিখ বার বার পিছিয়ে দেওয়ার কারণে রোগী শারীরিক ও মানসিকভাবে আরো দুর্বল হতে থাকে। এমতাবস্থায় রোগীর আত্মীয়-স্বজন একজন পেশাদার কর্মীর সাহায্যের প্রয়োজনীয়তা অনুভব করেন।

নটরডেম কলেজ · 2024

উত্তর

Clinical শব্দটি গ্রিক শব্দ Kline থেকে এসেছে।

উত্তর

প্রবীণকল্যাণ বলতে সমাজকর্ম অনুশীলনের বিশেষায়িত শাখা, যেখানে প্রবীণ জনগোষ্ঠীর কল্যাণে সমাজকর্মের জ্ঞান, নীতি, দক্ষতা ও কৌশল প্রয়োগ করাকে বোঝায়। সারা বিশ্বেই প্রবীণরা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী হিসেবে বিবেচিত। কেননা শিল্পায়ন ও নগরায়ণের ফলে প্রবীণরা সমাজে অর্থনৈতিক, সামাজিক এবং মানসিকভাবে অবহেলিত সম্প্রদায় হয়ে জীবনযাপন করছে। তাই তাদের অবস্থার উন্নয়ন ঘটাতে হলে প্রবীণ কল্যাণমূলক কর্মসূচির কোনো বিকল্প নেই ।

উত্তর

চানমিয়ার জন্য চিকিৎসা সমাজকর্মীর সহায়তা প্রয়োজন । চিকিৎসা সমাজকর্মী হলো চিকিৎসা সমাজকর্মে পারদর্শী পেশাদার ব্যক্তি । সমাজকর্মের একটি বিশেষ শাখা হলো চিকিৎসা সমাজকর্ম। এই শাখায় সামগ্রিক ভূমিকা পালন করে চিকিৎসা সমাজকর্মী। রোগীকে হাসপাতালে ভর্তির পর এর পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করা চিকিৎসা সমাজকর্মীর কাজ। এছাড়াও দরিদ্র ও দুস্থ রোগীদের ওষুধ ও বিভিন্ন পরীক্ষার ব্যয় বহন এবং চিকিৎসার সময় তাদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদানে চিকিৎসা সমাজকর্মী কাজ করে। সেইসাথে রোগ ও অসুস্থতার ধরন অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ বা ডাক্তারের কাছে পাঠানোর ক্ষেত্রে চিকিৎসা সমাজকর্মী ভূমিকা রাখে। চিকিৎসা সমাজকর্মী রোগীদের খাদ্য, বস্ত্র, ওষুধ ও চিকিৎসা উপকরণ দিয়ে সাহায্য করার পাশাপাশি ভয়, উৎকণ্ঠা দূর করতে মানসিক ও আবেগীয় সমর্থন দেয় । প্রেয়োজন অনুযায়ী দরিদ্র রোগীদের ক্ষুদ্রঋণ পেতে সাহায্য করাও চিকিৎসা সমাজকর্মীর কার্যক্রমভূক্ত । উদ্দীপকে দুর্ঘটনায় আহত চানমিয়া অস্ত্রোপচারের তারিখ বারবার পিছিয়ে দেওয়ার কারণে শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। এমতাবস্থায় রোগীর আত্মীয়-স্বজন একজন পেশাদার কর্মীর সাহায্যের প্রয়োজনীয়তা অনুভব করেন। উদ্দীপকের চানমিয়ার বর্তমান অবস্থা একজন পেশাদার চিকিৎসা সমাজকর্মীর প্রয়োজন। চিকিৎসা সমাজকর্মী রোগীর অবস্থাকে মূল্যায়ন করে রোগীর সার্বিক কল্যাণে ভূমিকা রাখবেন। চিকিৎসা সমাজকর্মীর কাজ হলো রোগীর সাথে হাসপাতালের বিদ্যমান সুযোগ- সুবিধার সংযোগ ঘটানো। রোগীকে মানসিকভাবে চাঙা রাখা। উদ্দীপকেও চানমিয়ার ক্ষেত্রে একজন চিকিৎসা সমাজকর্মী এরূপ ভূমিকা পালন করতে পারেন। তাই বলা যায়, চানমিয়ার জন্য চিকিৎসা সমাজকর্মীর সহায়তা প্রয়োজন।

উত্তর

উদ্দীপকের চান মিয়ার সমস্যা সমাধানে চিকিৎসা সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন । চিকিৎসা সমাজকর্ম শাখার সেবা গ্রহীতারা হলেন সমস্যাগ্রস্ত ও দরিদ্র রোগী। দারিদ্র্যের কারণে তারা অনেকেই নিজেদের চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারে না। এক্ষেত্রে হাসপাতালের চিকিৎসা সমাজকর্ম বিভাগ রোগীকে আর্থিক সহযোগিতা করতে পারে। এ বিভাগ থেকে সাহায্যপ্রাপ্ত রোগীরা বেশিরভাগই নিরক্ষর ও কুসংস্কারাচ্ছন্ন। এজন্য তারা হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কেও অজ্ঞ থাকেন। এক্ষেত্রে চিকিৎসা সমাজকর্মীরা রোগীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা গ্রহণে সহায়তা করেন। তাছাড়া চিকিৎসা নিতে আসা রোগীর কাছে হাসপাতালের পরিবেশ এবং নিয়ম-কানুন অপরিচিত থাকে। এক্ষেত্রে চিকিৎসা সমাজকর্মীরা রোগীদের হাসপাতালের বিভিন্ন বিষয়ের সাথে খাপ খাইয়ে নিতে সহায়তা করেন। আবার অনেক রোগী গ্রাম থেকে শহরে চিকিৎসার জন্য আসেন। এসব ক্ষেত্রে রোগীদের হাসপাতালে ভর্তি থেকে শুরু করে চিকিৎসা সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা গ্রহণে চিকিৎসা সমাজকর্মীরা সাহায্য করেন। এছাড়াও রোগ নির্ণয়ে প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, যেমন— রক্তগ্রহণ, রক্ত পরীক্ষা, এক্স-রে, অস্ত্রোপচার, সিটি স্ক্যান ইত্যাদি করাতে অনেক রোগী ভয় পায় । এ সময় রোগীদের মানসিকভাবে প্রস্তুত করার জন্য চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব রয়েছে। চিকিৎসা পরবর্তী সময়ে অনেক রোগীর পুনর্বাসনের প্রয়োজন হয়, সে ক্ষেত্রেও একজন চিকিৎসা সমাজকর্মী গুরুত্বারোপ করেন। অনেক রোগের ক্ষেত্রে রোগীকে চিকিৎসা পরবর্তী সময়েও বিশেষ নিয়ম-কানুন মেনে চলতে হয় । উদ্দীপকে চানমিয়া সময়মতো অস্ত্রোপচার করতে না পেরে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। এক্ষেত্রে চিকিৎসা সমাজকর্মী চানমিয়ার মানসিক অবস্থা দৃঢ় রাখতে ও চিকিৎসার সার্বিক ব্যবস্থা গ্রহণে ভূমিকা রাখতে পারেন। চিকিৎসা সমাজকর্মী চানমিয়ার আর্থ-সামাজিক অবস্থা মূল্যায়ন করে প্রয়োজনে অন্য হাসপাতালে স্থানান্তর করতে পারেন। যদি সেটি সম্ভব না হয় সেক্ষেত্রে প্রথমে চানমিয়ার মানসিক অবস্থা সুদৃঢ় করতে তাকে সাহস জোগাবেন। তার চিকিৎসার ব্যাপারে তাকে আশ্বাস দিবেন এবং হাসপাতালের উর্ধ্বতন কতৃপক্ষের সাথে কথা বলে চানমিয়ার অস্ত্রোপাচারের ব্যবস্থা করতে পারেন । উপরের আলোচনা শেষে বলা যায়, চানমিয়ার শারীরিক ও মানসিক দুর্বলতা রোধ ও সঠিক চিকিৎসা প্রাপ্তিতে চিকিৎসা সমাজকর্মী ভূমিকা রাখতে পারেন ।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।