উক্ত শাখার গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিদ্যালয় সমাজকর্মের গুরুত্ব সর্বাধিক। মানুষের সুপ্ত প্রতিভা এবং সৃজনশীল ক্ষমতা বিকাশে শিক্ষার বিকল্প কল্পনা করা যায় না। শিক্ষা হলো মানবসম্পদ উন্নয়নের সর্বোত্তম কৌশল। তাই বিদ্যালয় পরিবেশকে যথাসম্ভব শিশুবান্ধব ও সৃজনশীল করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে একটি ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্মের ভূমিকা পালন করে। শিক্ষার পরিবেশে বাধা সৃষ্টিকারী উপাদানগুলোর মূলোৎপাটন ও উন্নয়নই বিদ্যালয় সমাজকর্মের মূল দর্শন। শিক্ষার্থী এবং তার পরিবারের সঙ্গে ব্যক্তিগত ও দলীয় কাউন্সেলিং সেবা প্রদান করে শিক্ষাপ্রতিষ্ঠানকে মনোরম করে তোলে বিদ্যালয় সমাজকর্ম। অনেক ক্ষেত্রে পরিবারের কারণে শিক্ষার্থীর মধ্যে অস্বাভাবিক আচরণ করে। এক্ষেত্রে সামাজিক ও মানসিক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এছাড়াও দরিদ্র শিশু-কিশোরদের বিদ্যালয়ের পথ সহজ করে তোলে। শিক্ষার্থীর মধ্যে অসংলগ্নতার কারণ উদ্ঘাটন করে সমাধান নিশ্চিত করার মাধ্যমে তাদেরকে স্কুলমুখী করা হয়। স্কুলে ঝরে পড়া রোধকল্পে পদক্ষেপ গ্রহণ করে। মোটকথা, বিদ্যালয় সমাজকর্ম বিদ্যালয়ে শিক্ষার্থীকে নিরাপদ করে তোলার মাধ্যমে জাতি গঠনে ভূমিকা রাখে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উক্ত শাখার গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর