উদ্দীপকে উল্লিখিত সমাজকর্মের কোন শাখার জ্ঞান প্রয়োগে সুযোগ রয়েছ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত শাখাটিতে একজন সমাজকর্মী অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তা নিচে বিশ্লেষণ করা হল: একজন প্রবীণ ব্যক্তি যে ধরনের সমস্যার সম্মুখীন হন সেই ব্যাপারে অনেক সময় পরিবার, সমাজ ও রাষ্ট্রের পরিষ্কার ধারণা থাকে না। এই কারণে প্রবীনদের প্রতি আমাদের করণীয় কি হতে পারে সেই সম্পর্ক সবার সঠিক ধারণা থাকে না। সাধারণ মানুষকে এই ব্যাপারে সচেতন করে তোলা জরুরী। আর সমাজকর্মীরা এ পারে এই ব্যাপারে সহায়ক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে। বাংলাদেশে একসময় যৌথ পরিবার প্রথা প্রচলিত ছিল। সে সময় বয়স্ক ব্যক্তিরা পরিবার থেকে প্রয়োজনীয় আর্থিক, মানসিক ও সামাজিক নিরাপত্তা পেতেন। এটি ছিল একটি সামাজিক ঐতিহ্য হিসেব ও বিবেচিত হতো। এখন আধুনিক সমাজে এই ঐতিহ্য থেকে ধীরে ধীরে অনেকটা সরে এসেছে। এই কারণে প্রবীণদের জন্য একজন সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। একজন সমাজকর্মী বয়স্ক মানুষের সমস্যা সমাধানের সামাজিক কার্যক্রম পদ্ধতি প্রয়োগের মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারেন। এবং প্রবীনদের কল্যাণে কাজ করা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে সাথেও সংশ্লিষ্ট হতে পারেন। এক্ষেত্রে প্রবীণদের নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যা সমাধানের সরাসরি কাজ করার সুযোগ থাকে। অনেক সময় প্রবীণরা তাদের বয়সজনিত মূল্যবোধ বা পুরনো বদ্ধমূল ধারণার কারণে বিভিন্ন ধরনের মানসিক সমস্যার সম্মুখীন হন । এর জন্য তাদেরকেও সচেতন করে তুলতে হবে। তারা যাতে পরিবারের অন্য সদস্যদের আদর্শ ও চিন্তাধারার সাথে খাপ খাইয়ে নিতে পারেন। এই সমস্ত ক্ষেত্রে একজন প্রবীণ কল্যাণ সমাজকর্মী নিজস্ব জ্ঞান, দক্ষতা ও কৌশল প্রয়োগ ঘটাতে পারেন।সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত সমাজে প্রবীণদের সমস্যা সমাধানে প্রবীণকল্যাণ সমাজকর্মের কার্যক্রম ফলপ্রসূ করতে একজন সমাজকর্মের ভূমিকা অপরিহার্য।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমাজকর্মের কোন শাখার জ্ঞান প্রয়োগে সুযোগ রয়েছ? …
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর