উদ্দীপকে উল্লিখিত সমাজকর্মীর কর্মকান্ডের সাথে সমাজকর্মের কোন শাখার সংশ্লিষ্টতা রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সমাজকর্মীর কর্মকান্ডের সাথে সমাজকর্মের চিকিৎসা সমাজকর্ম শাখার সংশ্লিষ্টতা রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো : সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো চিকিৎসা সমাজকর্ম। আর চিকিৎসা সমাজকর্মের অন্যতম উদ্দেশ্য হলো রোগীর আওতাধীন চিকিৎসার সুযোগ-সুবিধার পূর্ণতম ব্যবহারের সহায়তা করা। রোগীকে হাসপাতালে ভর্তি করার পর হাসপাতালের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে সমাজকর্ম চিকিৎসা শাখাটি। এবং দরিদ্র ও দুস্থ রোগীদের ওষুধ ও বিভিন্ন শারীরিক পরীক্ষা ব্যয়বহন এবং চিকিৎসা সময় তাদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করে শাখার মাধ্যমে। একই সাথে রোগ ও অসুস্থতার ধরন অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ বা ডাক্তারের কাছে পাঠানোর ক্ষেত্রে চিকিৎসা সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উদ্দীপকের সমাজকর্মী আহত রাইসুল করিমকে মেডিকেল আউটডোর থেকে শুরু করে ভর্তি হওয়া পর্যন্ত সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে সাহায্য করেন। তাছাড়াও ডাক্তার আর আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ এবং প্রয়োজনীয় ওষুধ সংগ্রহসহ বিভিন্ন রকম কাজে সাহায্য ও সহযোগিতা করেন। সমাজকর্মীর কাজগুলো করার মাধ্যমে চিকিৎসা সমাজকর্মকে ইঙ্গিত করে। কারণ চিকিৎসা সমাজকর্ম শাখা মাধ্যমে রোগীদের খাদ্য, বস্ত্র, ঔষধ ও চিকিৎসা উপকরণ দিয়ে সাহায্য করার পাশাপাশি রোগীকে মানসিক ও আবেগীয় সমর্থন করা। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত সমাজকর্মীর কার্যক্রম চিকিৎসা সমাজকর্মের সাথে সংশ্লিষ্টতা রয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমাজকর্মীর কর্মকান্ডের সাথে সমাজকর্মের কোন শাখার …
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর