শফিক সাহেব তার প্রতিষ্ঠানে সমাজকর্মের যে শাখার জ্ঞান প্রয়োগ করেন তা ব্যাখ্যা করো।
উত্তর: শফিক সাহেব তার প্রতিষ্ঠানে সমাজকর্মের শিল্প সমাজকর্ম শাখার জ্ঞান প্রয়োগ করেন। শিল্প সমাজকর্ম পেশাদার সমাজকর্মের এমন একটি শাখা যার মাধ্যমে কলকারখানায় কর্মরত শ্রমিকদের পেশা ও বৃত্তির সাথে জড়িত পাওনা, সুযোগ-সুবিধা, অধিকার আদায় ও তাদের কর্মস্থলে সুসামঞ্জস্য বিধানে সহায়তার জন্য সমাজকর্মের জ্ঞান, দক্ষতা ও কৌশল প্রয়োগ করা হয়। উদ্দীপকে জনাব শফিক সাহেব সমাজকর্ম বিষয়ে সর্বোচ্চ শিক্ষা নিয়ে বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। সেই প্রতিষ্ঠানে তিনি সমাজকর্মের বিশেষ শাখার জ্ঞান প্রয়োগ করে উৎপাদন বৃদ্ধি, শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন প্রভৃতি সমস্যা সমাধান করেন। শফিক সাহেব দুই পক্ষের দ্বন্দ্ব নিরসনে ভূমিকা রাখেন। উদ্দীপকের এ বিষয়টি মূলত শিল্প সমাজকর্মের সাথেই সামঞ্জস্যপূর্ণ। শিল্প সমাজকর্ম পেশাদার সমাজকর্মের একটি বিশেষায়িত শাখা। শিল্পবিপ্লব পরবর্তী সময়ে মানবতাবাদী চিন্তাধারা এবং ফলপ্রসূ উৎপাদনের স্বার্থে সমাজকর্মের এ শাখার উদ্ভব হয়। এটি সমাজকর্মের সেই শাখা যে শাখায় সমাজকর্মীগণ তাদের পেশাগত দক্ষতা ব্যবহার করে শ্রমিক-মালিক সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে অধিক উৎপাদন নিশ্চিত করে। শিল্পোৎপাদন বৃদ্ধি, শ্রমিকের কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানো, শিল্প দুর্ঘটনা হ্রাস, শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন, কর্মসন্তুষ্টি এবং শ্রমিক অসন্তোষ হ্রাস, কর্মপরিবেশের উন্নয়ন সর্বোপরি শ্রম কল্যাণ নিশ্চিত করাই শিল্প সমাজকর্মের মূল বিবেচ্য বিষয়।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
শফিক সাহেব তার প্রতিষ্ঠানে সমাজকর্মের যে শাখার জ্ঞান প্রয়োগ করেন ত…
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর