বিদ্যালয় সমাজকর্মের গুরুত্ব বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা করো।
উত্তর: বাংলাদেশের প্রেক্ষিতে উদ্দীপকে অনুশীলনকৃত বিদ্যালয় সমাজকর্মের কার্যকারিতা পূর্বে তেমন ফলপ্রসূ হয়নি। তবে বর্তমান সময়ে এটি শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে। শিক্ষার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ও নানা সমস্যায় আক্রান্ত শিক্ষার্থীদের কল্যাণের জন্যই বিদ্যালয় সমাজকর্মের উদ্ভব ঘটে। বাংলাদেশেও এ উদ্দেশ্যে ১৯৬৯ সালে ঢাকা ও চট্টগ্রামের দুটি বিদ্যালয়ে এ শাখা চালু করা হয়। কিন্তু আশানুরূপ ফল না পাওয়ায় ১৯৮৪ সালে তা বন্ধ হয়ে যায়। অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষিতে এ পদ্ধতিটি তখনকার সময়ে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। উদ্দীপকে বিদ্যালয় সমাজকর্মের একটি সফলতার চিত্র অঙ্কিত হয়েছে। যদিও অতীতে বাংলাদেশে এ শাখার প্রয়োগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তবে বর্তমান সময়ের প্রেক্ষিতে এটি উদ্দীপকে উল্লেখিত বিভিন্ন ধরনের সমস্যা মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। বর্তমানে বাংলাদেশে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। অথচ সে অনুপাতে বিদ্যালয় ও শিক্ষক শিক্ষিকার সংখ্যা পর্যাপ্ত নয়। ফলে সঠিক সমন্বয়ের অভাবে শিক্ষার্থীরা বিদ্যালয়ে নানা ধরনের মনো-সামাজিক সমস্যার (যেমন— পরীক্ষায় খারাপ ফলাফলজনিত হতাশা, সহপাঠীদের সাথে তাল মিলিয়ে চলতে না পারা, আত্মবিশ্বাসের অভাব) সম্মুখীন হয়। এ ধরনের সমস্যা থেকে শিক্ষার্থীদের বের করে আনতে বিদ্যালয় সমাজকর্ম সহায়ক ভূমিকা রাখতে পারে। এ অবস্থায় সঠিক পদ্ধতি প্রয়োগ ও পর্যবেক্ষণের আওতায় বিদ্যালয় সমাজকর্ম বাংলাদেশে আবার চালু করা যেতে পারে। পরিশেষে বলা যায়, বাংলাদেশের প্রেক্ষিতে বিদ্যালয় সমাজকর্মের প্রয়োগ প্রশ্নসাপেক্ষ হলেও বর্তমান সময়ের প্রেক্ষাপটে তা ফলপ্রসূ হতে পারে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
বিদ্যালয় সমাজকর্মের গুরুত্ব বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা করো।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর