বাংলাদেশের রোগীর চিকিৎসায় এ ধরনের সমাজকর্মীর গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: বাংলাদেশের রোগীর চিকিৎসায় এ ধরনের সমাজকর্মী অর্থাৎ চিকিৎসা সমাজকর্মীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত চিকিৎসকরা যে কোনো রোগীর অসুস্থতার ধরনের ওপর গুরুত্ব দিয়ে চিকিৎসা করেন। কিন্তু পূর্ণাঙ্গ চিকিৎসা শুধু রোগ নির্ণয়ের ওপর নির্ভর করে না। এক্ষেত্রে রোগীর আর্থ-সামাজিক, পারিবারিক এবং মানসিক অবস্থাও বিবেচনায় আনতে হয়। একজন চিকিৎসা সমাজকর্মী মূলত এ বিষয়গুলো নিয়ে কাজ করেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কাছে এর পরিবেশ ও নিয়ম-কানুন সম্পূর্ণ অপরিচিত থাকে। ফলে প্রাথমিকভাবে অনেক রোগী হাসপাতালের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারেন না। এক্ষেত্রে চিকিৎসা সমাজকর্মী রোগীদের সহায়তা করতে পারেন। এছাড়া দারিদ্র্যের কারণে অনেক রোগীই চিকিৎসার ব্যয়ভার বহন করতে ব্যর্থ হন। এক্ষেত্রে সমাজকর্মীরা রোগীর জন্য অর্থ সাহায্যের ব্যবস্থা করতে পারেন। অনেক সময় রোগীরা চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে ভয় পান। এক্ষেত্রে সমাজকর্মী রোগীকে মানসিক সমর্থন দিয়ে সহজ-স্বাভাবিক করে তুলতে পারেন। এছাড়া রোগী সম্পর্কে যাবতীয় তথ্য (যেমন— ব্যক্তিগত, পারিবারিক, আর্থিক বিভিন্ন তথ্য, বন্ধুমহল কিংবা কর্মস্থলে তার অবস্থান, মানসিক হতাশা বা হীনমন্যতা ইত্যাদি) সংগ্রহ করে রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদানের ক্ষেত্রে চিকিৎসককে সহায়তা করতে পারেন। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় একজন চিকিৎসা সমাজকর্মী বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক অবস্থা বিবেচনা করে সার্বিক সহযোগিতা করে থাকেন। রোগীর চিকিৎসা গ্রহণ করতে আসার সময় তাকে সম্পূর্ণভাবে সুস্থ হওয়া পর্যন্ত কার্যকর পদক্ষেপ নিয়ে থাকেন। তাই বলা যায়, বাংলাদেশের রোগীর চিকিৎসায় এ ধরনের সমাজকর্মীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের রোগীর চিকিৎসায় এ ধরনের সমাজকর্মীর গুরুত্ব বিশ্লেষণ করো।
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর