উদ্দীপকে বাংলাদেশের কোন সামাজিক সমস্যার কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের সামাজিক সমস্যা যৌতুকের কথা বলা হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-বিয়ের সময় কিংবা বিয়ের আগে বা পরে বরপক্ষ অন্যায়ভাবে চাপ প্রয়োগের মাধ্যমে কন্যাপক্ষের কাছ থেকে যে অর্থসম্পদ আদায় করে তাকেই যৌতুক বলে। উদ্দীপকে জনাব 'ক' যে ৫ লক্ষ টাকার প্রত্যাশায় 'থ' কে বিয়ে করে তা মূলত যৌতুক। এই যৌতুক প্রথা বাংলাদেশের একটি অন্যতম সামাজিক সমস্যা। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী হওয়া সত্ত্বেও সমাজকাঠামো, অব্যবস্থা ও সামাজিক অনুশাসনের বেড়াজালে নারীরা নানামুখী সমস্যার শিকার হয়। আর যৌতুক হচ্ছে এদেশের নারী সমাজের জন্য ভয়াবহ ও নির্মম প্রথা, যা যুগ যুগ ধরে চলে আসছে। দারিদ্র্য যৌতুকের মতো কুপ্রথা বৃদ্ধির প্রধান কারণ। বেকারত্ব ও অর্থের অভাবও যৌতুক গ্রহণের পিছনে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করে। চেহারা, গায়ের রং, উচ্চতা ইত্যাদি কারণেও অনেক সময় কনেপক্ষ বরপক্ষকে যৌতুক দিতে বাধ্য হয়।উপরের আলোচনা থেকে বলা যায় , উদ্দীপকে বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা ও কুপ্রথা যৌতুকের কথা বলা হয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বাংলাদেশের কোন সামাজিক সমস্যার কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর