উদ্দীপকে সমাজকর্মের কোন শাখার অনুশীলন করে বাড়ির মালিকের আর্থিক ক্ষতি রোধ করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সমাজকর্মের শিল্প সমাজকর্ম শাখার অনুশীলনের মাধ্যমে বাড়ির মালিকের আর্থিক ক্ষতি রোধ করা হয়েছে। শিল্প সমাজকর্ম শিল্প প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট নানা সমস্যা নিয়ে কাজ করে। বিশেষ করে শিল্প প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিকদের সম্পর্কের উন্নয়ন, শিল্প কারখানার উৎপাদন বৃদ্ধি, শ্রমিকদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে শিল্প সমাজকর্ম কাজ করে। মূলত সমাজকর্মের এ শাখা উভয়পক্ষের মাঝে সেতুবন্ধন সৃষ্টিতে কাজ করে; যার মাধ্যমে মালিক-শ্রমিক স্বার্থ রক্ষা ছাড়াও প্রতিষ্ঠানের অধিক মুনাফা অর্জনের সম্ভাবনা তৈরি হয় । উদ্দীপকের বর্ণনা অনুসারে আমেরিকার একটি রিয়েল এস্টেট ফ্ল্যাট বাড়িতে ভাড়াটিয়া এলেও পরের মাসে চলে যায়। এছাড়া কোম্পানির আর্থিক ক্ষতির কারণে কর্মচারিদের মধ্যে ব্যাপক হতাশার সৃষ্টি হয়। এসকল সমস্যা প্রতিরোধের জন্য একজন সমাজকর্মীকে নিয়োগ করা হয়। সে তার পেশাগত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে উক্ত সমস্যার সমাধান দিতে সক্ষম হন। উদ্দীপকের এসব তথ্য সমাজকর্মের বিশেষায়িত শাখা শিল্প সমাজকর্মকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকে সমাজকর্মের অন্যতম শাখা শিল্প সমাজকর্ম অনুশীলনের মাধ্যমে বাড়ির মালিকের আর্থিক ক্ষতি রোধ করা হয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সমাজকর্মের কোন শাখার অনুশীলন করে বাড়ির মালিকের আর্থিক ক্ষ…
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর