উক্ত বিশেষায়িত শাখাটির তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত বিশেষায়িত শাখাটির তাৎপর্য নিম্নে বিশ্লেষণ করা হলো: উদ্দীপকের প্রতিপালিত সমাজকর্মের শাখা অর্থাৎ বিদ্যালয় সমাজকর্ম শিক্ষক শিক্ষিকা সমস্যা সমাধানে বিদ্যালয় পরিবেশের শিক্ষার্থীকে বিধান ও মনোযোগ দৃষ্টিতে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যালয় সমাজকর্ম হলো শিক্ষার্থী কেন্দ্রিক এক ধরনের সাহায্য ব্যবস্থা। বিদ্যালয় পরিবেশের সাথে শিক্ষার্থীদের খাপ খাইয়ে নেওয়া বিধান সহায়তা করা এর মূল লক্ষ্য। বিভিন্ন কারণে স্কুল, শিক্ষক ছাত্র সমষ্টির ব্যবস্থাপনার মধ্যে সমন্বয়ের অভাব দেখা দেয়। এক্ষেত্রে মূল সমস্যা খুঁজে বের করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে বিদ্যালয় সমাজকর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন বিদ্যালয়ে সমাজকর্মী বিদ্যালয়ে অনিয়মিত এবং অমনোযোগী শিক্ষার্থী সমস্যা প্রাথমিকভাবে অভিভাবক সহপাঠী ও শিক্ষকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে কার্যকর সমাধান করতে সহায়তা করে। যারা বিদ্যালয়ের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে না বিদ্যালয় সমাজকর্ম তাদেরকে বিদ্যালয় পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সহায়তা করে। উদ্দীপকে নাহিদ ঢাকা থেকে চট্টগ্রামে গিয়ে একটি সরকারি বিদ্যালয় ভর্তি হয় এবং সেখানে নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে পারেনি। ফলে সে প্রায়ই বিদ্যালয়ে অনুপস্থিত থাকতো। তার এ সমস্যা সমাধানের তার বাবা একজন বিদ্যালয়ের সমাজকর্মী শরণাপন্ন হবেন। কারণ বিদ্যালয় সমাজকর্মী মূলত বিদ্যালয় শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করে থাকেন। বিদ্যালয় সমাজকর্মী বিদ্যালয় সমাজকর্মের জ্ঞান ,কৌশল ও পদ্ধতি অনুসরণ করে নাহিদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করেছেন। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের উল্লেখিত শাখাটি অর্থাৎ বিদ্যালয় সমাজকর্মের উপরে আলোচিত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উক্ত বিশেষায়িত শাখাটির তাৎপর্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর