রোগীর সার্বিক কল্যাণে উক্ত শাখার গুরুত্ব আলোচনা কর।
উত্তর: রোগীর সার্বিক কল্যাণে উক্ত শাখার গুরুত্ব নিচে আলোচনা করা হলো : সমাজকর্ম শাখার অন্যতম ও গুরুত্বপূর্ণ শাখা হলো চিকিৎসা সমাজকর্ম। চিকিৎসা সমাজকর্ম শাখার সেবা গ্রহীতারা হলেন সমস্যাগ্রস্ত ও দরিদ্র রোগীরা। কারণ দারিদ্রো হওয়ার কারণে তারা অনেকেই নিজেদের চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারেনা। এক্ষেত্রে হাসপাতালে চিকিৎসা সমাজকর্ম বিভাগ রোগীদের আর্থিক সহযোগিতা করেন। এ বিভাগ থেকে সাহায্যপ্রাপ্ত রোগীরা বেশিরভাগই নিরক্ষর ও কুসংস্কারাচ্ছন্ন। এজন্য তারা হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অজ্ঞত থাকেন। এবং চিকিৎসা নিতে আসা রোগীর কাছে হাসপাতালের পরিবেশ এবং নিয়ম-কানুন অপরিচিত হয়ে থাকে। এইজন্য চিকিৎসা সমাজকর্মীরা রোগীদের হাসপাতালে বিভিন্ন বিষয়ের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করেন। গ্রাম থেকে শহরে চিকিৎসা নেওয়ার জন্য অনেক রোগী আসেন। এইসব রোগীদের হাসপাতালে ভর্তি থেকে শুরু করে চিকিৎসা সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা গ্রহণে চিকিৎসা সমাজকর্মীরা অনেক সাহায্য করেন। এ ছাড়াও রোগ নির্ণয়ের প্রয়োজনীয় ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে অনেক রোগী বেশি ভয় পায়। এসব রোগীদের মানসিকভাবে প্রস্তুুত করার জন্য চিকিৎসা সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । চিকিৎসার পরবর্তী সময় অনেক রোগীর থাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে একজন চিকিৎসা সমাজকর্মীর গুরুত্বারোপ করেন। অনেক রোগের ক্ষেত্রে রোগীকে চিকিৎসা পরবর্তী সময় বিশেষ নিয়ম-কানুন মেনে চলতে হয়। এ ব্যাপারে চিকিৎসা সমাজকর্মী রোগীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে পাশে থাকেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে আলোচনার ভিত্তিতে চিকিৎসা শুরু থেকে রোগীর সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত সাধারণ চিকিৎসার পাশাপাশি চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব অপরিসীম।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
রোগীর সার্বিক কল্যাণে উক্ত শাখার গুরুত্ব আলোচনা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর