লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি ও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে উক্ত শাখার কার্যক্রমের মূল্যায়ন কর।
উত্তর: লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি ও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে বিদ্যালয় সমাজকর্মের কার্যক্রম নিম্নে মূল্যায়ন করা হলো : সমাজকর্মের জ্ঞান ও কৌশল ব্যবহার করে একজন বিদ্যালয় সমাজকর্মী লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি এবং বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে কার্যক্রম পরিচালনা করে থাকেন। ছাত্র-ছাত্রীদের সম্পর্কে তথ্য গ্রহণ করার জন্য বিদ্যালয় সমাজকর্মী শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীর সহপাঠীর কাছে থেকে তথ্য সংগ্রহ করতে পারেন। শিশুর যেনো শারীরিক মানুষের নির্যাতনের শিকার না হয় সেজন্য তিনি সবাইকে সচেতন করে তুলতে পারেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনোদনের ব্যবস্থা করতে পারেন এবং বিদ্যালয়ের পরিবেশকে শিক্ষার্থীদের কাছে আনন্দ করে তুলতে পারেন। এক্ষেত্রে একজন সমাজকর্মী সবার মধ্যে সংযোগকারী হিসেবে কাজ করে। একজন বিদ্যালয়ের সমাজকর্মী পরিবর্তন প্রতিনিধি হিসেবে কাজ করতে পারেন। তিনি শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী সবার মধ্যে সংযোগকারী হিসেবে কাজ করে শিক্ষার্থীদের পরিবর্তনের জন্য করতে পারেন। স্কুলের অমনোযোগী, উশৃংখল ও স্কুল পালানো ছাত্র-ছাত্রীদের তালিকা করে তাদের উন্নয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন। সমসাগ্রস্থ সকল শিক্ষার্থীকে ব্যক্তিগত, দলীয় অথবা পারিবারিকভাবে উপযুক্ত পরামর্শ প্রদান করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারেন। তাই বলা যায়, লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি ও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে বিদ্যালয় সমাজকর্মের ভূমিকা অপরিসীম।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি ও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে উক্ত শাখার ক…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর