নাহিদের সমস্যা সমাধানে সমাজকর্মের কোন বিশেষায়িত শাখার জ্ঞান প্রয়োগ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নাহিদের সমস্যা সমাধানে সমাজকর্মের বিদ্যালয় সমাজকর্মের শাখার জ্ঞান প্রয়োগ করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : বিদ্যালয় সমাজকর্ম সমাজকর্মের বিশেষায়িত শাখা গুলোর মধ্যে অন্যতম। এটি সমাজকর্মের এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিভিন্ন উপাদান চিহ্নিত সমাধানের লক্ষ্য পদক্ষেপ নেওয়া হয়। বিদ্যালয় সমাজকর্ম স্কুলগামী ছেলে মেয়েদের প্শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। এক্ষেত্রে কোন সমস্যা সৃষ্টি হলে তা সমাধানের জন্য সমাজকর্মের এই শাখা ছাত্র-শিক্ষক অভিভাবকদের সমন্বয়ে কাজ করে। উদ্দীপকের নাহিদ নবম শ্রেণীর একজন মেধাবী ছাত্র। তার বাবা বদলি হয়ে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন। বদলিজনিত কারণে নাহিদ চট্টগ্রামের একটি সরকারি বিদ্যালয় ভর্তি হয়। কিন্তু বিদ্যালয়ে নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারেনি । তাহলে সেই প্রায় বিদ্যালয়ে অনুপস্থিত থাকে। আর বিদ্যালয়ে শিক্ষার্থীদের এই ধরনের সমস্যা সমাধান মূলত বিদ্যালয় সমাজকর্ম সহায়তা করে থাকে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত সমাজকর্মী নাহিদের সমস্যা সমাধানের বিদ্যালয় সমাজকর্মের জ্ঞান প্রয়োগ করেছেন।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
নাহিদের সমস্যা সমাধানে সমাজকর্মের কোন বিশেষায়িত শাখার জ্ঞান প্রয়ো…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর