উদ্দীপকে উল্লিখিত কর্মকর্তা বিরোধ নিরসনে যে ভূমিকা পালন করতে পারে তা বিশ্লেষণ কর।
উত্তর: বিরোধ নিরসনে উদ্দীপকের উল্লেখিত কর্মকর্তা যে ভূমিকা পালন করতে পারেন তা নিম্নে বিশ্লেষণ করা হলো : কিছু সুনির্দিষ্ট বিধি-বিধানের মাধ্যমে প্রতিটি শিল্প প্রতিষ্ঠার পরিচালিত হয়ে থাকে। সময়ের মধ্যেও সেই বিষয়গুলো যুক্ত। আর তাই শ্রম আইন অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে যে কোন প্রতিষ্ঠানে মালিক শ্রমিক দ্বন্দ্বের অবসান ঘটাতে শিল্পসমাজ কর্মের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উদ্দীপকের তাজরিন ফ্যাশনে শ্রমিক ধর্মঘটের পেছনের মূল কারণ বোনাস প্রদান ও শ্রমিকদের কর্মপরিবেশ উন্নয়ন। তিনি এই বিষয়গুলো আলোকপাত করে শ্রম আইনে এই সম্পর্কিত আইনগুলো অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। এক্ষেত্রে তিনি মূলত শিল্প সমাজকর্মের দল পদ্ধতি আলোকে সমস্যা সমাধানে কাজ করবেন। প্রথমত তিনিই মালিক ও শ্রমিক পক্ষে সেতুবন্ধন সৃষ্টিতে কাজ করবেন। একই সাথে তাদের উভয় পক্ষের সাথে আলোচনা করে দ্বন্দ্বের মূল কারন ও প্রকৃতি তুলে ধরে সেই অনুসারে সমাধানের বিষয়ে নির্দেশনা দিবেন। তাজরিন ফ্যাশনের মালিক শ্রমিক পক্ষে পরামর্শ ও প্রদানের মাধ্যমে সমঝোতা সৃষ্টির চেষ্টা করবেন। পদ্ধতি অনুসরণ করে তিনি উক্ত সমস্যার একটি যৌক্তিক সমাধান প্রদান করতে সমর্থ হবেন। তাই উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, শিল্প সমাজকর্মের কর্মপদ্ধতি প্রয়োগ করে উদ্দীপকের উল্লেখিত কর্মকর্তা বিরোধ নিরসন করতে পারবেন।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কর্মকর্তা বিরোধ নিরসনে যে ভূমিকা পালন করতে পারে ত…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর