উদ্দীপকটিতে সমাজকর্মের কোন শাখার কথা উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকটিতে সমাজকর্মের বিদ্যালয় সমাজকর্ম শাখার কথা উল্লেখ করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : উদ্দীপকের পলাশ বাসায় বাবা মায়ের অনুপস্থিতির কারণে সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে মিলামিশা শুরু করার কারণে সঙ্গ দোষে কারণে সে পড়াশোনায় অমনোযোগ হয়ে ওঠে। আর তার এই সমস্যাটি সমাধানের জন্য তার বাবা একটি সমাজকর্মসূচির সহায়তা নেন। যা মূলত বিদ্যালয় সমাজকর্ম। সমাজকর্মের বিশেষায়িত শাখা গুলোর মধ্যে বিদ্যালয় সমাজকর্ম অন্যতম। সাধারণত বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে বিদ্যালয় সমাজকর্ম সহায়তা করে থাকে। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিভিন্ন উপাদান চিহ্নিত ও সমাধানের লক্ষ্যে পদক্ষেপ নেয়া হয়। বিদ্যালয় সমাজকর্মের সহায়তা নিয়ে স্কুলগামী ছেলে-মেয়েদের পড়াশোনার সাথে সম্পর্কিত বিভিন্ন প্রতিবন্ধকতা কাটিয়ে তোলা যায়। এই ধরনের সমস্যার সমাধানের জন্য সমাজকর্মের এই বিশেষায়িত শাখাটি ছাত্র-শিক্ষক-অভিভাবকের সমন্বয়ে কাজ করে।তাই বলা যায়, উদ্দীপকটিতে সমাজকর্মের বিদ্যালয় সমাজকর্ম শাখার কথা উল্লেখ করা হয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকটিতে সমাজকর্মের কোন শাখার কথা উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর