উক্ত শাখা সমাজকর্মের পেশাগত বিকাশে কতটা কার্যকরী বলে তুমি মনে কর।
উত্তর: উক্ত শাখা অর্থাৎ সাইকিয়াট্রিক সমাজকর্ম অনুশীলনের মাধ্যমে সমাজকর্মের পেশাগত বিকাশ ত্বরান্বিত করা সম্ভব। সমাজকর্ম একটি প্রায়োগিক জ্ঞানশাস্ত্র। কেবল তত্ত্বগত আলোচনার মধ্যেই এটি সীমাবদ্ধ নয়। বহুমুখী বাস্তব সমস্যা সমাধানে এই জ্ঞানশাস্ত্র প্রয়োগযোগ্য। এজন্যই সমাজকর্মের পেশাগত ক্ষেত্র সৃষ্টি হয়েছে। আর এই পেশাগত ক্ষেত্রকে আরও কার্যকর করতে সাইকিয়াট্রিক সমাজকর্মের মতো শতভাগ প্রায়োগিক শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিক রোগীদের চিকিৎসার কাজটি মূলত মনোরোগ বিশেষজ্ঞ করে থাকেন। এক্ষেত্রে একজন মনোচিকিৎসক কেবল রোগী নিয়েই গবেষণা ও আলোচনা করে থাকেন। কিন্তু একজন সাইকিয়াট্রিক সমাজকর্মী সাহায্যার্থীর চিকিৎসা প্রদানের পাশাপাশি তার পরিবার, মাতাপিতা ও ভাই-বোনকে নিয়ে পারিবারিক থেরাপি এবং দলীয় থেরাপি প্রদান করে থাকেন। তিনি সাহায্যার্থীর মানসিক ও সামাজিক দিক বিবেচনা করে সাহায্য প্রদান করেন। সুতরাং নিঃসন্দেহে পেশাগত দিক বিবেচনায় সমাজকর্মের এ শাখাটির প্রায়োগিকতা অসামান্য। তাছাড়া সমাজব্যবস্থায় ক্রমাগত জটিলতা বাড়ায় সাইকিয়াট্রিক সমাজকর্মের আবেদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে এর পেশাগত ক্ষেত্রও প্রসারিত হচ্ছে। বর্তমানে সারাবিশ্বেই সমাজকর্মের এ শাখাটির প্রসার ঘটছে। উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, সাইকিয়াট্রিক সমাজকর্ম মানসিক রোগীদের চিকিৎসায় অত্যন্ত ফলপ্রসূ। আর এ কারণেই সমাজকর্মের পেশাগত বিকাশে এর ভূমিকা অত্যন্ত কার্যকর।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উক্ত শাখা সমাজকর্মের পেশাগত বিকাশে কতটা কার্যকরী বলে তুমি মনে কর।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর