উদ্দীপকের উল্লিখিত শাখা বাংলাদেশের বহুমুখী সমস্যা সমাধানে কতটা কার্যকরী বলে তুমি মনে কর? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত শাখা অর্থাৎ ক্লিনিক্যাল সমাজকর্ম বাংলাদেশের বহুমুখী সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকর ও ফলপ্রসূ। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিশ্লেষণ করলে বহুমুখী সমস্যা পরিলক্ষিত হয়। দারিদ্র্য, অশিক্ষা আর নানা ধরনের সামাজিক কুপ্রথাই এসব সমস্যা সৃষ্টির জন্য দায়ী। এখন বাংলাদেশের প্রেক্ষিতে সকল সমস্যা সমাধানে সমাজকর্ম অনুশীলনের বিকল্প নেই। বিশেষ করে ক্লিনিক্যাল সমাজকর্মের যথার্থ প্রয়োগ ঘটাতে পারলে অনেক সামাজিক সমস্যার কার্যকর সমাধান সম্ভব। ক্লিনিক্যাল সমাজকর্ম ব্যক্তিগত, পারিবারিক এবং দলীয়ভাবে সেবা প্রদান করে থাকে। এক্ষেত্রে সমাজকর্মের এ শাখাটির পরিধি বিবেচনা করলে দেখা যায় নানাবিধ সমস্যা, যেমন- প্রিয়জনের মৃত্যু, ব্যক্তিগত অসামর্থ্য বিবাহবিচ্ছেদ, চাকরি হারানো প্রভৃতির ফলে জীবনযাত্রার যে পরিবর্তন হয় সে পরিস্থিতিতে সামঞ্জস্য বিধানে ক্লিনিক্যাল সমাজকর্ম কাজ করে। তাছাড়া ক্লিনিক্যাল সমাজকর্ম উদ্বাস্তু, বেকার, দুর্বল ও অসহায় প্রবীণ জনগোষ্ঠী এবং গৃহহীনদের নিয়ে কাজ করে থাকে। দাম্পত্যকলহ, পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক যোগাযোগহীনতা, মাদকাসক্তি, অপরাধপ্রবণতা, কিশোর অপরাধ প্রভৃতি সমস্যাও ক্লিনিক্যাল সমাজকর্মের পরিধির আওতাভুক্ত। আর এসব সমস্যা বাংলাদেশে ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। এ কারণে সমাজকর্মের কর্মপদ্ধতির আলোকে ক্লিনিক্যাল সমাজকর্ম এসব সমস্যা সমাধানে উপযুক্ত। পরিশেষে বলা যায়, ক্লিনিক্যাল সমাজকর্ম অনুশীলন বাংলাদেশের নানা সমস্যা সমাধানের মাধ্যমে স্থিতিশীল সমাজ নিশ্চিত করতে পারে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত শাখা বাংলাদেশের বহুমুখী সমস্যা সমাধানে কতটা কার্…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর