সামাজিক সমস্যা কীভাবে সামাজিক আইন রচনার পথ সুগম করে? ব্যাখ্যা কর।
উত্তর: সামাজিক সমস্যা সমাজের বিভিন্ন অংশে বিরূপ প্রভাব ফেলে, জনসাধারণের- ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় এবং জনগণ আকাঙ্ক্ষা পূরণে বাঁধা সৃষ্টি করে। যখন এই সমস্যাগুলো প্রকট আকার ধারণ করে এর প্রভাব সমাজের বৃহত্তর অংশে ছড়িয়ে পড়ে, তখন নাগরিকরা বিভিন্নভাবে এর বহিঃপ্রকাশ ঘটায় এবং এর থেকে পরিত্রাণের আকাঙ্ক্ষা ব্যক্ত করে। এরকম পরিস্থিতিতে নাগরিক ভোগান্তির নিরসনকল্পে সামাজিক সমস্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে সামাজক আইন তৈরির উদ্যোগ নিতে দেখা যায়। এভাবেই সামাজিক সমস্যা সামাজিক আইন রচনার প্রেক্ষাপট সৃষ্টি করে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
সামাজিক সমস্যা কীভাবে সামাজিক আইন রচনার পথ সুগম করে? ব্যাখ্যা কর।
উত্তর