উদ্দীপকে মুসলিম পারিবারিক আইন ১৯৬১ সালের প্রতি ইঙ্গিত করা হয়েছে।বাংলাদেশে মুসলমান নারীদের অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তা প্রদানে 'প্রণীত হয়েছে মুসলিম পারিবারিক আইন। এ আইনটি বিশেষ করে মুসলিম সমাজে বহুবিবাহ, তালাক, ভরণপোষণ, উত্তরাধিকার ইত্যাদি পারিবারিক বিষয়াদি বা ব্যক্তিগত সম্পর্ক নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়। দীর্ঘদিন মুসলিম পারিবারিক ক্ষেত্রে আইনগত কাঠামোর শূন্যতা অনুভব হচ্ছিল। বহুবিবাহ, তালাক, ভরণপোষণ, উত্তরাধিকার প্রভৃতি বিষয়ে দিকনির্দেশক আইনের প্রয়োজনীয়তা ব্যাপক আকার ধারণ করে। ফলে বিবাহ ও পারিবারিক আইন কমিশনের কতিপয় সুপারিশ কার্যকর লক্ষ্যে ১৮৬১ সালে এ অধ্যাদেশ প্রণীত হয়। উদ্দীপকের ছকে বিবাহ রেজিস্ট্রিকরণ, সালিশি কাউন্সিল গঠন, দেনমোহর, তালাক ও বিবাহ বিচ্ছেদ প্রভৃতি বিষয়গুলো উঠে এসেছে; যা এ আইনের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত।