উদ্দীপকের রাহেলা ও শাকিল ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন লঙ্ঘন করেছে।
কয়েক দশক আগে স্থানীয় মুসলমান সমাজে বহুবিবাহ, তালাক, ভরণপোষণ, উত্তরাধিকার প্রভৃতি বিষয়ে বেশ আইনি অসামঞ্জস্য ছিল। এজন্য তৎকালীন পাকিস্তান সরকার (বর্তমান বাংলাদেশ) নারীর মর্যাদা রক্ষা, অধিকার আদায়, পরিবানের মুখ শান্তি এবং সম্মাত্তিতে উত্তরাধিকার নিশ্চিত করার লক্ষ্যে ১৯৬১ সালে 'মুসলিম পারিবারিক আইন কার্যকর হয়। এ আইন অনুসারে প্রতিটি বিবাহ রেজিস্ট্রি হতে হবে। বিবাহ রেজিস্ট্রির জন্য ইউনিয়ন কাউন্সিল এক বা একাধিক ব্যক্তিকে লাইসেন্স দিয়ে। আলোচ্য আইনে তালাক ও বিবাহ বিচ্ছেদ সম্পর্কিত ধারাটি ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধারা অনুসারে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য স্বামীকে ইউনিয়ন বা পৌর চেয়ারম্যানের কাছে লিখিত নোটিশ দিতে হবে। এরপর নির্দিষ্ট প্রক্রিয়ায় ৯০ দিন পর তালাক কার্যকর হবে।উদ্দীপকের শাকিল মুসলিম পারিবারিক আইনের লঙ্ঘন করেছে