উদ্দীপকে "?" চিহ্নিত স্থানে গণমাধ্যমকে ইঙ্গিত করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হল : বর্তমানে ঘরে বসে এই যে কোন বিষয়ে সকল তথ্য জানা যায়। বিভিন্ন মাধ্যমে এই তথ্যগুলো আমাদের কাছে উপস্থাপিত হয়। কিছু কিছু মাধ্যমে তথ্যচিত্র দেখা যায়, কোনটিতে শোনা যায়, আবার কোন কোন মাধ্যমে একসাথে শোনা ও দেখা যায়। উদ্দীপকে রেডিও, টেলিভিশন, ইন্টারনেট ও সংবাদপত্রের মাধ্যমে গণমাধ্যমের বিভিন্ন প্রকারভেদকে দেখানো হয়েছে। সামগ্রিকভাবে গণমাধ্যম দুই প্রকার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া। প্রিন্টেড মিডিয়ার মধ্যে রয়েছে সংবাদপত্র, ম্যাগাজিন, বিভিন্ন প্রকার বই, সংবাদ বিজ্ঞপ্তি, প্রচার পত্র ইত্যাদি। এছাড়াও ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে রয়েছে টেলিভিশন ও বেতার। প্রিন্টেড মিডিয়ার মাধ্যমে শুধু আমরা তথ্য পড়ে অথবা চিত্র দেখে বিভিন্ন তথ্য জানতে পারি। অপরদিকে ইলেকট্রনিক মিডিয়া তথা রেডিওতে তথ্য শোনা যায়। একই সাথে টেলিভিশনে তথ্য শোনার পাশাপাশি দেখাও যায়। বর্তমানে ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম প্রচলিত হয়েছে। এসবের মধ্যে অনলাইন পোর্টাল, ওয়েব পেজ, ফেসবুক ইত্যাদি উল্লেখযোগ্য। তাই বলা যায়, উদ্দীপকে "?" চিহ্নিত স্থানে গণমাধ্যমকে ইঙ্গিত করা হয়েছে।