উদ্দীপকে জনাব স্বপনের কারিতাসকে সংস্থা বলা যায় কি? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব স্বপনের কারিতাসকে সামাজিক সংস্থা বলা যায়।সামাজিক সংখ্যা সমাজস্থ এমন একটি স্থান যেখানে থেকে কোনো বিশেষ বিষয়ে সেবাদান করা হয়। সেবাদানের কেন্দ্রবিন্দু হলো সামাজিক সংস্থা। সমাজকর্ম অভিধানে বলা হয়েছে, "সামাজিক সংস্থা হলো এক ধরনের সংগঠন বা সুবিধা প্রদান ব্যবস্থা, যাতে একটি পরিচালনা বোর্ডের উদ্যোগে সমাজসেবার সুব্যবস্থা করা হয় এবং সাধারণত মানবসেবা কর্মীদের দ্বারা সেবা' প্রদান করা।" অর্থাৎ সামাজিক সংস্থা হচ্ছে বোর্ডের তত্ত্বাবধানে মানবসেবা কর্মীদের দ্বারা পরিচালিত সমাজসেবামূলক কার্যক্রমের উদ্যোগ বা প্রতিষ্ঠান।উদ্দীপকে কারিতাস বাংলাদেশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা দুর্যোগপীড়িত মানুষের সেবায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন।অপরপক্ষে আমরা জানি, কারিতাস বাংলাদেশ সুনির্দিষ্ট নীতিমালার আলোকে বোর্ডের অধীনে সমাজসেবামূলক কার্যক্রম গ্রহণ করে। উদ্দীপকে উল্লিখিত দুর্যোগপীড়িত মানুষের সহায়তামূলক কর্মসূচি তার মধ্যে অন্যতম। এই সমস্ত বৈশিষ্ট্য সামাজিক সংস্থার ধারণার সাথে সরাসরি সাদৃশ্যপূর্ণ।সুতরাং উদ্দীপকে জনাব স্বপনের কার্যক্রমকে সামাজিক সংস্থা হিসেবে অভিহিত করা যায়।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব স্বপনের কারিতাসকে সংস্থা বলা যায় কি? পাঠ্যবইয়ের আলোকে…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর