মানবকল্যাণে ও সমাজের অগ্রগতিতে এর ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: গণমাধ্যম মানবকল্যাণ ও সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি তথ্য প্রচার, জনসচেতনতা বৃদ্ধি, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সামাজিক পরিবর্তনে সহায়ক।গণমাধ্যম স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, মানবাধিকার ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষকে সচেতন করে তোলে। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সামাজিক অগ্রগতির দিকে ধাবিত করে। ন্যায়বিচার ও গণতন্ত্র বিকশিত করতে গণমাধ্যম সর্বদা চেষ্টা চালায়। সংবাদমাধ্যম দুর্নীতি, অপরাধ ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। গণমাধ্যম শিক্ষা ও জ্ঞান বিস্তার ঘটানোর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনের ধারা সূচিত করে। টেলিভিশন, রেডিও, সংবাদপত্র ও অনলাইন মাধ্যম বিভিন্ন শিক্ষামূলক তথ্য, সরবরাহ করে, যা সমাজের বুদ্ধিবৃত্তিক বিকাশে সহায়ক। গণমাধ্যম সামাজিক সংহতি ও ঐক্য গঠনে ভূমিকা রাখে। গণমাধ্যম বিভিন্ন সংস্কৃতি, জাতি ও ধর্মের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে সহায়তা করে, যা সমাজের স্থিতিশীলতা নিশ্চিত করে।সর্বোপরি গণমাধ্যম মানবকল্যাণ, ও সমাজের অগ্রগতির একটি প্রধান হাতিয়ার। এটি তথ্য প্রচার, শিক্ষা, ন্যায়বিচার ও সামাজিক সংহতি নিশ্চিত করে, যা একটি উন্নত ও সুসংহত সমাজ গঠনে সহায়ক।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
মানবকল্যাণে ও সমাজের অগ্রগতিতে এর ভূমিকা বিশ্লেষণ কর।
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর