শেয়ারFacebookWhatsApp

প্রতিষ্ঠান বলতে কী বোঝায়?

উত্তর: প্রতিষ্ঠান হলো কতগুলো কার্যাবলির একটি সমন্বিত রূপ। প্রতিষ্ঠান বলতে সাধারণত কতগুলো প্রতিষ্ঠিত কার্যাবলিকে বোঝায়। আর এ কার্যাবলি সংঘবদ্ধভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে। প্রচলিত বিধি, কর্মপদ্ধতি বা সামাজিক ব্যক্তিসমূহের মধ্যে প্রতিষ্ঠিত সম্পর্কের রীতিই প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

প্রতিষ্ঠান বলতে কী বোঝায়?

উদ্দীপক

কাঠামোটি লক্ষ কর—

Combined · 2019

উত্তর

অপুষ্টি হলো খাদ্যের গুণগত ও পরিমাণগত ভারসাম্যহীনতার ফলে সৃষ্ট নেতিবাচক পরিস্থিতি।

উত্তর

প্রতিষ্ঠান হলো কতগুলো কার্যাবলির একটি সমন্বিত রূপ। প্রতিষ্ঠান বলতে সাধারণত কতগুলো প্রতিষ্ঠিত কার্যাবলিকে বোঝায়। আর এ কার্যাবলি সংঘবদ্ধভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে। প্রচলিত বিধি, কর্মপদ্ধতি বা সামাজিক ব্যক্তিসমূহের মধ্যে প্রতিষ্ঠিত সম্পর্কের রীতিই প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

উত্তর

উদ্দীপকে সামাজিক সমস্যা প্রতিরোধের মাধ্যম হিসেবে গণমাধ্যমকে উল্লেখ করা হয়েছে। সমাজবিজ্ঞানের অন্যতম একটি প্রত্যয় হলো গণমাধ্যম। সাধারণ অর্থে গণমাধ্যম বলতে জনগণের সাথে যোগাযোগের মাধ্যমকে বোঝায়। অন্যভাবে বলা যায়, কোনো ব্যক্তি বিশেষ বা প্রতিষ্ঠান যখন কোনো তথ্য, সংবাদ, চিত্র ইত্যাদি সর্বসাধারণের অবগতি বা জানানোর জন্য বৃহৎ আকারে প্রচার করে তখন তাকে গণমাধ্যম বলা হয়। সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, ফেসবুক, টুইটার ইত্যাদি গণমাধ্যমের উদাহরণ। উদ্দীপকের কাঠামোতে সামাজিক সমস্যা প্রতিরোধের মাধ্যম হিসেবে সংবাদপত্র, টেলিভিশন, চলচ্চিত্র, বেতার, স্যাটেলাইট, ইন্টারনেট প্রভৃতি উল্লেখ করা হয়েছে। আর এ মাধ্যমগুলো উপরে বর্ণিত গণমাধ্যমের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, উদ্দীপকে গণমাধ্যমকেই নির্দেশ করা হয়েছে।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত প্রতিষ্ঠান গণমাধ্যমের মাধ্যমে আমাদের সমাজে বিদ্যমান বিভিন্ন সামাজিক সমস্যা দূর করা সম্ভব । আমাদের সমাজে জনসংখ্যা সমস্যা, কুসংস্কার, বাল্যবিবাহ, যৌতুক, মাদকাসক্তি, দুর্নীতি, নারী নির্যাতন প্রভৃতিসহ বিভিন্ন সামাজিক সমস্যা বিদ্যমান। এ সমস্যাগুলো আমাদের সামাজিক উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আর এসব সামাজিক সমস্যা সম্পর্কে গণসচেতনতা ও জনমত সৃষ্টির মাধ্যমে গণমাধ্যম সমস্যা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। উদ্দীপকের কাঠামোতে সংবাদপত্র, টেলিভিশন, চলচ্চিত্র, বেতার, স্যাটেলাইট, ইন্টারনেট প্রভৃতির উল্লেখ রয়েছে। গণমাধ্যম হিসেবে বিভিন্ন সংবাদপত্র ও ম্যাগাজিন সামাজিক সমস্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সমাজের কোনো অসংগতি, অপকর্ম, বিভিন্ন অপরাধ, দুর্নীতি ইত্যাদি বিষয়ে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টেলিভিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় গণমাধ্যম। বিনোদনমূলক নানা অনুষ্ঠানের পাশাপাশি সমাজের নানারকম অপরাধমূলক কার্যকলাপের সচিত্র প্রতিবেদন, অনুসন্ধানমূলক তথ্য উপস্থাপনে টেলিভিশন চ্যানেলগুলোর অবদান অনস্বীকার্য। এসব সংবাদের ফলে সরকারি বা বেসরকারি পর্যায়ে সংশ্লিষ্ট সমস্যা সমাধান বা প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়, যা সমস্যা সমাধানে সহায়ক ভূমিকা রাখে। উদাহরণস্বরূপ ইটিভি (ETV)-এর 'একুশের চোখ', ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের 'তালাশ', যমুনা টেলিভিশনের ৩৬০° প্রভৃতি অনুষ্ঠানের কথা বলা যায়। বেতার গণমাধ্যম হিসেবে নানা ধরনের তথ্যমূলক সংবাদ, যাত্রা, নাটক, আলোচনা, বক্তৃতা প্রচার করে যা শ্রোতাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। এছাড়া সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে চলচ্চিত্র তৈরি করা হয়। বিশেষ করে অপরাধমূলক যেসব চলচ্চিত্র তৈরি হয়ে থাকে সেগুলো সাধারণ জনগণকে ভালো কাজে উৎসাহিত করার পাশাপাশি খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখে। সামাজিক সমস্যা প্রতিরোধে বিভিন্ন প্রকাশনা সংস্থার ভূমিকাও কম নয়। যেকোনো সমাজবিরোধী বিষয়ে লেখকের বক্তব্যও সামাজিক পরিবর্তনে বড় ভূমিকা পালন করে। এভাবে গণমাধ্যম বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে। উপরের আলোচনা থেকে তাই বলা যায়, আমাদের সমাজে বিদ্যমান জনসংখ্যা সমস্যা, বাল্যবিবাহ, কুসংস্কার, নারী নির্যাতন, যৌতুক, কিশোর অপরাধ, দুর্নীতিসহ প্রায় সব সমস্যা সম্পর্কে অনুসন্ধান চালানো, এগুলোর বিরুদ্ধে জনমত গঠন, সমস্যা মোকাবিলায় করণীয় প্রভৃতি প্রচারের মাধ্যমে গণমাধ্যম সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখে।
HSCSocial Work 2nd PaperCombined 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।