উদ্দীপকের মমিনুলের সততায় কোন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মুমিনুলের সততায় সামাজিক প্রতিষ্ঠান হিসেবে ধর্মের প্রতিফল ঘটেছে।ধর্ম হলো এমন কতকগুলো নিয়মকানুন, আচার-অনুষ্ঠান বা বিশ্বাস, যা মানবজীবনকে সত্য, সুন্দর, পবিত্র ও কল্যাণের পথে পরিচালিত করে। অন্যভাবে বললে ধর্ম হচ্ছে এমন একটি মানসিক চেতনা, যা সর্বশক্তিমান সত্তার উপর মানুষের বিশ্বাসের ভিত্তিতে নানারকম ধর্মীয় রীতিনীতি ও কর্মকাণ্ডের মধ্য দিয়ে যুগ যুগ ধরে টিকে থাকে। জেমস জি. ফ্রেজার (James G. Frazer) বলেন, "ধর্ম হলো মানুষের চেয়ে উচ্চতর এমন এক শক্তিতে বিশ্বাস, যা মানবজীবন ও প্রকৃতির ধরাকে নিয়ন্ত্রণ করে।” সমাজবিজ্ঞানী ডুরখেইম এর মতে, "ধর্ম হচ্ছে স্রষ্টার উদ্দেশ্য উৎসর্গকৃত বিশ্বাস ও অনুশীলনের সুষম পদ্ধতি। ধর্মীয় বিশ্বাসের ফলে পার্থিব কার্যক্রমের পরকালীন জবাবদিহিতার বিষয়ে মানুষ সচেতন হয়। ফলে অনৈতিক কাজ থেকে বিরত থাকে। উদ্দীপকে সরকারি কর্মকর্তা মুমিনুল হকের পরকালের জবাবদিহিতার ভয় তাকে অনৈতিক আর্থিক লেনদেন থেকে রক্ষা করেছে। সুতরাং মুমিনুলের সততায় ধর্মীয় শিক্ষার প্রতিফলন ঘটেছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের মমিনুলের সততায় কোন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিফলন ঘটেছে? ব…
উদ্দীপক
উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর