সামাজিক প্রতিষ্ঠান হিসেবে উদ্দীপকে উল্লিখিত বিষয়টির ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সামাজিক প্রতিষ্ঠানটি হচ্ছে পরিবার যা উদ্দীপকের শামীম ও শাহিদা ২০০৮ সাল বিবাহ বন্ধনের মাধ্যমে গঠন করে।বিবাহের মাধ্যমে পরিবার গঠনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এর মাধ্যমেই মানবজাতির বিকাশ লাভ হয়েছে এবং সাথে সাথে সমাজের অগ্রগতি সাধিত হয়েছে। পরিবারের বহুমাত্রিক গুরুত্ব রয়েছে। সন্তান প্রজনন থেকে শুরু করে লালন-পালন এবং সুষ্ঠু বিকাশে পরিবারের গুরুত্ব খুবই তাৎপর্যপূর্ণ। সমাজ স্বীকৃতভাবে জৈবিক চাহিদা পূরণ, সন্তান জন্মদান ও লালন-পালন, শিশুর সামাজিকীকরণ, শিশুর সামাজিক রীতি, আচার-আচরণ, নিয়মকানুন, অভ্যাস ইত্যাদি শিক্ষালাভ, সামাজিক ও মানসিক নিরাপত্তা, অর্থনৈতিক কার্যক্রম সম্পাদন ইত্যাদি ক্ষেত্রে পরিবারের গুরুত্ব অনস্বীকার্য।পরিশেষে বলা যায়, বিবাহ বহুরিধ গঠনমূলক ভূমিকা পালন করে। এটি সুস্থ ও স্বাভাবিক, সভ্য ও শান্তিপূর্ণ ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের নিশ্চয়তা দেয়।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
সামাজিক প্রতিষ্ঠান হিসেবে উদ্দীপকে উল্লিখিত বিষয়টির ভূমিকা বিশ্লেষণ…
উদ্দীপক
উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর