উক্ত সংস্থার সহায়তা দানে একজন সমাজকর্মীর ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা দানে একজন সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রমে সমাজকর্মীর নানামুখী ভূমিকার ফলে বর্তমান বিশ্বে সমাজকর্মের একটি শাখা তৈরি হয়েছে।ওয়া ৪ পুলিশ সমাজকর্ম এবং মিলিটারি সমাজকর্ম নামে পরিচিত। উন্নত দেশসমূহে সমাজকর্মীগণ অপরাধ সম্পর্কিত বহুমুখী তথ্য সংগ্রহ করে অপরাধ নিরূপণে পুলিশ বিভাগকে সহায়তা করে থাকে। তাই একজন সমাজকর্মী সমস্যা নিরূপণে আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করতে পারেন। পেশাদার সমাজকর্মীগণ পুলিশ বিভাগে নিয়োজিত হয়ে কিংবা এজেন্সির মাধ্যমে সামগ্রিক কাজে আন্তঃসহযোগিতা করতে পারেন। সংশোধনমূলক কর্মসূচিতে পেশাদার সমাজকর্মী আইন প্রয়োগকারী সংস্থার সাথে হাত ধরাধরি করে কাজ করতে পারেন। কিশোর অপরাধী সংশোধন, প্রবেশন, প্যারোল, মুক্ত কয়েদি পুনর্বাসন প্রভৃতি কর্মসূচিতে পুলিশ ও সমাজকর্মী মিলেমিশে কাজ করতে পারেন। আবার সমাজকর্মীরা আইনগত সাহায্য পেতে জনগণকে সহায়তা করতে পারেন। আর্থিক দুর্বলতার কারণে, মানসম্মানের ভয়ে, প্রতিপক্ষের চেয়ে দুর্বল হওয়ার কারণে সংশ্লিষ্ট বিষয়ে যে আইনগত সহায়তা প্রয়োজন, সে বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার সাথে কাজ করতে পারেন। অপরাধ সংঘটন বিষয়ে সঠিক তথ্য প্রদান করে সমস্যার সমাধান করতে পারেন। সমাজে বিবাদ বা দ্বন্দ্ব অনেক সময় শান্তিশৃঙ্খলা ভঙ্গের কারণ হয়। সেক্ষেত্রে সামাজিক দ্বন্দ্ব নিরসনে সহায়তা করতে পারেন।মোটকথা, আইন প্রয়োগকারী সংস্থার কর্মকান্ডে সমাজকর্মী সার্বিক সহায়তা প্রদান করতে পারেন।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উক্ত সংস্থার সহায়তা দানে একজন সমাজকর্মীর ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর