উদ্দীপকের প্রতিষ্ঠানটির মাধ্যমে কী কী সামাজিক সমস্যার সমাধান সম্ভব? মতামত দাও।
উত্তর: বর্তমান তথ্যপ্রযুক্তির এ যুগে সামাজিক সমস্যার পরিধি দিন দিন বেড়েই চলেছে। বিভিন্ন গণমাধ্যম এসব সামাজিক সমস্যার সমাধান ও প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি।উদ্দীপকের ছকে বেশ কয়েকটি গণমাধ্যমের কথা তুলে ধরা হয়েছে। যেমন- সংবাদপত্র, টেলিভিশন, চলচ্চিত্র, বেতার, স্যাটেলাইট, ইন্টারনেট প্রভৃতি। যেকোনো সামাজিক সমস্যা সমাধান ও প্রতিরোধকল্পে গণমাধ্যমে নানামুখী ভূমিকা পালন করে থাকে। গণমাধ্যম মানুষকে মৌলিক অধিকার সম্পর্কে সচেতন করে। জনসংখ্যা সমস্যা সমাধান সম্পর্কে সকলকে অবহিত করে জনসংখ্যা হ্রাসকল্পে ভূমিকা রাখতে পারে। মাদকের বিস্তার রোধে মাদকবিরোধী আন্দোলনের প্রচারণা গণমাধ্যম দ্বারা দেশের সর্বস্তরের জনগণের নিকট পৌছে দেওয়া যায়। গণমাধ্যমের সাহায্যে জনগণকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা যায়। দেশের অবকাঠামোগত উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতেও গণমাধ্যম অনন্য ভূমিকা রাখে। গণমাধ্যমের অন্যতম শাখা হলো সংবাদপত্র। সমাজের যেকোনো অসঙ্গতি, অসাধু ব্যক্তি বা গোষ্ঠীর অপকর্ম, বিভিন্ন অপরাধ, দুর্নীতি ইত্যাদি বিষয়ে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে সমস্যা সমাধানে সংবাদপত্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার টেলিভিশন বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ ও সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম। সমাজ ও জাতীয় জীবনের নানারকম অনিয়ম, অন্যায়-অবিচার, অপরাধ বা দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রচারের মাধ্যমে সামাজিক সচেতনতা সৃষ্টিতে টেলিভিশন চ্যানেলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া সমাজ ও রাষ্ট্র তথা জাতির উন্নয়নে তথ্যপ্রযুক্তির বড় ভূমিকা রয়েছে। ইন্টারনেট সামাজিক যোগাযোগ ও তথ্যের প্রচারকে অনেক সহজ করেছে। এতে করে নাগরিক বিড়ম্বনা, নারী নির্যাতন বা শিশু পাচারের মতো অসংখ্য সমস্যা মোকাবিলায় সামাজিক সচেতনতা গড়ে তোলা সহজ হচ্ছে। ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো (যেমন-ফেসবুক, হোয়াইটস অ্যাপ) চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে ভূমিকা রাখছে। চলচ্চিত্রের মাধ্যমেও সমাজের নানা অসংগতি তুলে ধরা হয়। তাই বলা যায়, ছকে প্রশ্নবোধক স্থানে উল্লিখিত গণমাধ্যম সামাজিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটির মাধ্যমে কী কী সামাজিক সমস্যার সমাধান সম্ভব?…
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর