উদ্দীপকের সামাজিক সমস্যা প্রতিরোধের মাধ্যমে হিসেবে কোন প্রতিষ্ঠানকে উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সামাজিক সমস্যা প্রতিরোধের মাধ্যম হিসেবে গণমাধ্যমকে উল্লেখ করা হয়েছে।সাধারণ অর্থে গণমাধ্যম বলতে জনগণের সাথে যোগাযোগের মাধ্যমকে বোঝায়। অন্যভাবে বলা যায়, গণমাধ্যম হচ্ছে এমন একটি উপায় যার মাধ্যমে সমাজের ব্যাপক সংখ্যক মানুষের সাথে একটি আন্তঃযোগাযোগ প্রতিষ্ঠিত হয়। Oxford Dctionary of Sociology এর সংজ্ঞানুযায়ী, গণমাধ্যম হলো বৃহৎ আকারের প্রতিষ্ঠানসমূহ, যারা তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে বৃহৎ গোষ্ঠীর সাথে যোগাযোগ করে।" D S Mehta বলেন, 'একই সময়ে বৃহৎ জনগোষ্ঠীর নিকট সংবাদ, ধ্যানধারণা, বিনোদন প্রভৃতি পরিবেশন করাকে গণমাধ্যম হিসেবে আখ্যায়িত করা যায়। উপযুক্ত ধারণার আলোকে বলা যায়, মানুষের চিন্তাচেতনা আবেগ, বিশ্বাস, আগ্রহ, অনাগ্রহসহ বিভিন্ন তথ্য কোনো মাধ্যমে অধিক সংখ্যক লোকের নিকট পৌঁছানোর বিভিন্ন প্রক্রিয়াকে গণমাধ্যম বলা হয়। যেমন- রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ইন্টারনেট, ফেসবুক, টুইটার, চলচ্চিত্র প্রভৃতি। উদ্দীপকের ছকেও এসব গণমাধ্যমের উল্লেখ রয়েছে। সামাজিক সমস্যার পরিধি দিন দিন বেড়েই চলেছে। বিভিন্ন গণমাধ্যম এসব সামাজিক সমস্যার সমাধান ও প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখতে পারে। অতএব বলা যায়, উদ্দীপকে গণমাধ্যমকে উল্লেখ করা হয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সামাজিক সমস্যা প্রতিরোধের মাধ্যমে হিসেবে কোন প্রতিষ্ঠানকে…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর