সামাজিক সমস্যা মোকাবিলায় উক্ত প্রতিষ্ঠান কীভাবে ভূমিকা রাখতে পারে? ব্যাখ্যা কর।
উত্তর: সামাজিক সমস্যা মোকাবিলায় পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।সামাজিক সমস্যা যেহেতু সমাজ থেকেই উদ্ভব, তাই পরিবার সামাজিক সমস্যা প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখতে পারে। কারণ সমাজ আর কিছুই নয় বরং কতকগুলো পরিবারের সমষ্টি। পরিবার তার সদস্যদের যথাযথ সামাজিকীকরণের মাধ্যমে গড়ে তুললে সমাজ থেকে সব ধরনের সমস্যা দূর হয়ে যায়। যেমন- যৌতুক সমস্যা নির্মূলে পরিবারই নৈতিকভাবে তার ছেলে বা মেয়েকে নৈতিকভাবে জাগ্রত করতে পারে। যৌতুকের কুফল সম্পর্কে সচেতন করতে পারে। আবার বাল্যবিবাহ সমস্যার সমাধান একমাত্র পরিবার থেকেই সম্ভব। কারণ সন্তান-সন্ততির বিবাহ প্রধানত পরিবার থেকেই দেওয়া হয়। মা-বাবা কিংবা পরিবারের অভিভাবকত্ব বাল্যবিবাহের ব্যাপারে সচেতন হলে কোনো আইনের প্রয়োজন হয় না। আবার যৌন হয়রানি ও নিপীড়ন হ্রাসে পরিবার ব্যক্তির যেমন জৈবিক চাহিদা মেটানোর বৈধ উপায় করে দেয়, তেমনি যথাযথ শিক্ষার মাধ্যমে হীন কাজ থেকে সবাইকে বিরত রাখে। ব্যক্তির মানসিক সমস্যার প্রধান কারণ নিহিত থাকে পরিবারের মধ্যে। পারিবারিক পরিবেশ সুন্দর হলে ব্যক্তির মন-মানসিকতা সুস্থ থাকে; অন্যদিকে পরিবারিক কোন্দল কিংবা সম্পর্কের ঘাটতি মানসিক সমস্যার সৃষ্টি করে। পরিবার তার সদস্যদের যথাযর্থ নৈতিক শিক্ষা দিলে ব্যক্তি কোনো অপরাধের সাথে যুক্ত হয় না। সেটা জঙ্গিবাদ হোক কিংবা নারী নির্যাতন হোক।মোটকথা, সামাজিক সমস্যা মোকাবিলায় পরিবারের ভূমিকা প্রধান।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
সামাজিক সমস্যা মোকাবিলায় উক্ত প্রতিষ্ঠান কীভাবে ভূমিকা রাখতে পারে? …
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর