উদ্দীপকে 'ক' এবং 'খ' এর পরিবার কোন কোন সামাজিক সমস্যা সমাধানে ব্যর্থ? নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকে দেখা যায়, 'ক' ও 'খ' এর পরিবার যৌতুক, নারী নির্যাতন এবং শিশুদের মানসিক স্বাস্থ্য সংকট প্রভৃতি সামাজিক সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে।যৌতুক একটি ভয়াবহ সামাজিক সমস্যা। যৌতুক হচ্ছে বিয়ের সময় বা পরবর্তী সময়ে বরপক্ষ কর্তৃক কনে পক্ষের ওপর অর্থ বা উপঢৌকনের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ চাপ সৃষ্টি করা বোঝায়। উদ্দীপকে 'ক' তার স্ত্রী 'খ' এর ওপর যৌতুকের জন্য অত্যাচার চালাচ্ছে, যা 'ক' ও 'খ' এর পরিবার সমাধানে ব্যর্থ হয়েছে। অপরপক্ষে, শারীরিক, মানসিক ও সামাজিক দুর্বলতার সুযোগ নিয়ে কোনো ব্যক্তি বা সমষ্টি কর্তৃক নারীর ওপর দৈহিক ও মানসিক নিপীড়ন চালানো হলো নারী নির্যাতন। উদ্দীপকে 'ক' কর্তৃক স্ত্রী 'খ' কে প্রহারের ঘটনাটি সুস্পষ্ট নারী নির্যাতন এবং নারীর প্রতি সহিংসতা। এছাড়াও উদ্দীপকে দেখা যায়, মায়ের নির্যাতন প্রত্যক্ষ করে সন্তানরাও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এটিকে সুস্পষ্টভাবে মানসিক স্বাস্থ্য সংকট হিসেবে চিহ্নিত করা যায়। এখানেও 'ক' ও 'খ' এর পরিবার নারী নির্যাতন বন্ধ ও মানসিক স্বাস্থ্য সংকট নিরসনে ব্যর্থ হয়েছে।সুতরাং বলা যায়, উদ্দীপকের পরিবার যৌতুক, নারী নির্যাতন এবং মানসিক স্বাস্থ সংকটের মতো গুরুতর সামাজিক সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'ক' এবং 'খ' এর পরিবার কোন কোন সামাজিক সমস্যা সমাধানে ব্যর্…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর