উক্ত প্রতষ্ঠিানের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশের সামাজিক সমস্যা সমাধানে উক্ত সংস্থা তথা আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা অপরিসীম। সামাজিক সমস্যা প্রতিরোধে এ সংস্থা অপরাধ দমনে ভূমিকা রেখে থাকে। অপরাধীদের আটক, অপরাধ তদন্ত ও বিশ্লেষণ, অপরাধীদের শাস্তি প্রদান, অপরাধ প্রতিরোধমূলক যোগাযোগব্যবস্থা সৃষ্টি, সর্বোপরি অপরাধ নির্মূল অভিযান পরিচালনা 'প্রভৃতিতে ভূমিকা রাখে। আবার, জনস্বার্থ পরিপন্থি আচরণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থা প্রধান ভূমিকা রেখে থাকে। সমাজের দুর্বলদের পক্ষে সবল হয়ে দাঁড়ায় এ সংস্থা। তাদের নির্যাতন থেকে রক্ষা করে। দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা করে থাকে। সমাজে ধ্বংসাত্মক কার্যকলাপ যেমন- জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, রাজনৈতিক সহিংসতা প্রভৃতি দমন করা। এছাড়াও সমাজে আইনের শাসন এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় দুর্নীতি, সাইবার অপরাধ, চুরি, ডাকাতি, সংঘবদ্ধ অপরাধ, চোরাচালান প্রভৃতি ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা ভূমিকা রেখে থাকে। তাই সুস্পষ্টভাবেই বলা যায়, বাংলাদেশের সামাজিক সমস্যা সমাধানে আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা অপরিসীম।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উক্ত প্রতষ্ঠিানের ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর