উদ্দীপকে বর্ণিত শিশুদের আচরণ নিয়ন্ত্রণে কোন সামাজিক প্রতিষ্ঠান ব্যর্থ হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: অনুচ্ছেদে শিশুদের উল্লিখিত আচরণ নিয়ন্ত্রণে 'পরিবার' নামক প্রতিষ্ঠান ব্যর্থ হয়েছে।পরিবার একটি শিশুর সামাজিকীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাবা-মায়ের কাছ থেকেই শিশুরা ভালো-মন্দ, ন্যায়-অন্যায়ের প্রভেদ সম্পর্কে ধারণা লাভ করে। কিন্তু বর্তমানে অনেক পরিবারই শিশুদেরকে এরূপ শিক্ষা প্রদানে ব্যর্থ হচ্ছে। উদ্দীপকেই তার বাস্তব দৃষ্টান্ত প্রতিফলিত হয়েছে।উদ্দীপক থেকে দেখা যায়, শিল্প-বিপ্লবের পর স্বামী-স্ত্রীর কর্মব্যস্ততার কারণে পারিবারিক বন্ধন অনেক শিথিল হয়ে পড়েছে। বাবা-মা এখন আর শিশুদেরকে বেশি সময় দিতে পারেন না। এর ফলে শিশুদের মধ্যে অসংযত আচরণ ও কুপ্রবৃত্তি বৃদ্ধি পাচ্ছে। এ থেকে বোঝা যায়, পরিবারের ভূমিকাটি এক্ষেত্রে অকার্যকর হয়ে পড়েছে। প্রকৃতপক্ষে বাবা-মাই শিশুদের প্রথম শিক্ষক।বাবা-মা যদি শিশুদেরকে সময় না দেন এবং তাদের পরিচর্যা না করেন তাহলে শিশুদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। শিশুরা তখন ন্যায়-অন্যায়ের মধ্যে পার্থক্য করতে পারে না। ফলে তাদের আচরণ অসংযত হয়ে পড়ে এবং তাদের মধ্যে কুপ্রবৃত্তি ও অপরাধপ্রবণতা বৃদ্ধি পায়। অর্থাৎ পরিবারের ব্যর্থতার কারণে একটি শিশুর জীবন নষ্ট হয়ে যেতে পারে। উদ্দীপকে পরিবারের এরূপ ব্যর্থতার প্রতিই আলোকপাত করা হয়েছে। এক্ষেত্রে শিশুদের আচরণ নিয়ন্ত্রণে পরিবার একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত শিশুদের আচরণ নিয়ন্ত্রণে কোন সামাজিক প্রতিষ্ঠান ব্যর…
উদ্দীপক
দিনাজপুর সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর