একটি 'শিশুর সার্বিক বিকাশে উক্ত প্রতিষ্ঠানের কার্যকারিতা মূল্যায়ন কর।
উত্তর: শিশুর সার্বিক বিকাশে সর্বাধিক ভূমিকা পরিবারই পালন করে থাকে। স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার এক পর্যায়ে সন্তান জন্মলাভ করে। এরপর থেকে সন্তানের বেড়ে উঠা মূলত পরিবারেই হয়ে থাকে। পরিবারই সন্তানের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসার ব্যবস্থা করে থাকে। ফলে সন্তানের দৈহিক বিকাশ ঘটে। বর্তমানে যদিও শিক্ষা দেওয়ার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছে শিক্ষা প্রতিষ্ঠান, তবুও সন্তানের অক্ষরজ্ঞান এবং প্রাথমিক পাঠ পরিবারেই লাভ করে থাকে। সন্তানের শিক্ষা নিশ্চিত করতে পরিবারই শিশুসন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ এবং এর তদারকি করে থাকে। শিশুকাল হতে শিশুকে সমাজের রীতিনীতি, আচার-ব্যবহার, নিয়মকানুন প্রভৃতিতে অভ্যস্ত হতে পরিবার অগ্রণী ভূমিকা পালন করে। ফলে শিশুর সামাজিকীকরণ নিশ্চিত হয়। আবার শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণের জন্য স্নেহ-ভালোবাসা, মায়া-মমতা, আদর-যত্ন, সহানুভূতি, সহমর্মিতা নিশ্চিতে পরিবারই এগিয়ে আসে। এভাবেইএকটি শিশু একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে বিকশিত হয়ে থাকে। সুতরাং বলা যায়, একটি শিশুর সার্বিক বিকাশে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
একটি 'শিশুর সার্বিক বিকাশে উক্ত প্রতিষ্ঠানের কার্যকারিতা মূল্যায়ন কর।
উদ্দীপক
বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর