উদ্দীপকে কোন সামাজিক প্রতিষ্ঠানের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে গণমাধ্যমকে ইঙ্গিত করা হয়েছে। গণমাধ্যম হলো বৃহৎ জনগোষ্ঠীর সাথে যোগাযোগের মাধ্যম। গণমাধ্যমের সহায়তার, বৃহত্তর জনগোষ্ঠীর কাছে তথ্য, খবর, শিক্ষা এবং বিনোদন পৌঁছে দেওয়া হয়। গণমাধ্যম জনমত গঠন, জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক অসংগতি তুলে ধরা এবং সাংস্কৃতিক বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গণমাধ্যমের কাজী হচ্ছে রাজনীতি, অর্থনীতি, পরিবেশ সংক্রান্ত দেশ-বিদেশের খবর প্রচার করা। গণমাধ্যমে দুর্যোগ বা জরুরি পরিস্থিতির খবরও প্রচার করা হয়। গণমাধ্যমে শিক্ষামূলক ও বিনোদনমূলক কর্মসূচি নিয়মিত প্রচার করা হয়। 'গণমাধ্যমের কল্যাণে সামাজিক সংযোগও স্থাপন করা সম্ভব হয়। গণমাধ্যম জনআকাঙ্ক্ষার বিপরীতে কাজ করলে এর নেতিবাচক প্রভাবও সমাজে পরিলক্ষিত হয়। উদ্দীপকে আলোচিত সামাজিক প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড বিশ্লেষণ করলে দেখা যায়, এখানেও গণমাধ্যমের অনেক বৈশিষ্ট্য ফুটে উঠেছে।সুতরাং উদ্দীপক সামাজিক প্রতিষ্ঠান গণমাধ্যমকে ইঙ্গিত করা হয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন সামাজিক প্রতিষ্ঠানের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর