উদ্দীপকের সমস্যার সমাধানে সমাজকর্মীর ভূমিকা তোমার পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত সমস্যা সমাধানে সমাজকর্মীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।সমাজকর্মী পরিবারের সদস্যদের মধ্যে সুস্থ ও সুন্দর সম্পর্ক গড়ে তুলতে এবং শিশুদের নেতিবাচক আচরণ প্রতিরোধে বিভিন্ন তাৎপর্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। সমাজকর্মী পরিবারের সদস্যদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারেন। বাবা-মাকে শিশুদের সাথে গুণগত সময় কাটানোর জন্য উদ্বুদ্ধ করতে পারেন। এতে শিশুরা একাকিত্ব ও হতাশায় ভুগবে না। শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে পরিবারের ভূমিকা সম্পর্কে পিতামাতাকে শিক্ষা দিতে পারেন। সমাজকর্মীরা শিশুদের সাথে কথা বলে তাদের মানসিক অবস্থা বোঝতে পারেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন। শিশুদের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা ও আচরণ গড়ে তুলতে বিভিন্ন কর্মশালা ও কাউন্সেলিং সেশনের আয়োজন করতে পারেন। এছাড়া সমাজকর্মীরা শিশুদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা, তাদের সমস্যা শোনা এবং সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য বাবা-মাকে উৎসাহিত করতে পারেন। আবার সমাজকর্মী পিতামাতাকে শিশুদের মোবাইল, ইন্টারনেট ও টিভির ব্যবহার নিয়ন্ত্রণ করার পরামর্শ দিতে পারেন। সমাজকর্মী কিশোর অপরাধের মূল কারণগুলো চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করতে পারেন। সমাজের অন্যান্য প্রতিষ্ঠান যেমন স্কুল-কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কিশোর অপরাধ রোধে কার্যকর ভূমিকা পালন করতে পারেন। এক্ষেত্রে সমাজকর্মী একজন সংগঠক, পরামর্শদাতা ও সহায়ক হিসেবে উদ্দীপকের উল্লিখিত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সমস্যার সমাধানে সমাজকর্মীর ভূমিকা তোমার পাঠ্যবইয়ের আলোকে …
উদ্দীপক
দিনাজপুর সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর