উদ্দীপকে বর্ণিত সুজন এবং তিশার বিষয়টি কোন সামাজিক প্রতিষ্ঠানকে ইঙ্গিত করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সুজন এবং তিশার যে সামাজিক প্রতিষ্ঠান গঠন করেছে, তাহলো পরিবার। নিচে পরিবারের কার্যক্রম ব্যাখ্যা করা হলো-১. পরিবার সমাজস্বীকৃতভাবে জৈবিক চাহিদা পূরণ করে। এছাড়া জন্মের পর শিশুকে লালন-পালন করে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব পরিবারের।২. শিশুকাল হতে একটি শিশু সমাজের রীতিনীতি, আচার-ব্যবহার, নিয়মকানুন, অভ্যাস' প্রভৃতি পরিবার হতে শিক্ষা লাভ করে।৩. পরিবার একদিকে যেমন তার সদস্যদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে, অন্যদিকে পরিবার অর্থনৈতিক কাজের মূলকেন্দ্র হিসেবেও ভূমিকা পালন করে।৪. বর্তমানে শিক্ষা দেওয়ার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছে শিক্ষা প্রতিষ্ঠান; তবুও আচার-ব্যবহার, নিয়মানুবর্তিতা, নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা শিশুরা পরিবারেই লাভ করে থাকে।৫. যদিও বিনোদন ব্যবস্থায় নানা প্রযুক্তি, যান্ত্রিকতা এসেছে, তথাপি মানসিক আনন্দের জন্য আজও পরিবারকেই সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র হিসেবে ধরা হয়।৬. পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিক নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ।৭. যেহেতু এ প্রজন্ম সৃষ্টির মূলে থাকে পরিবার, সেহেতু সম্পত্তির সংরক্ষণ ও উত্তরাধিকার নির্ধারণের ক্ষেত্রে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সুজন এবং তিশার বিষয়টি কোন সামাজিক প্রতিষ্ঠানকে ইঙ্গ…
উদ্দীপক
দিনাজপুর সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর