উদ্দীপকে বর্ণিত কর্মসূচির সাথে বাংলাদেশের কোন সরকারি কর্মসূচির মিল রয়েছে - ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত কর্মসূচির সাথে বাংলাদেশের গ্রামীণ সমাজসেবা কর্মসূচির মিল রয়েছে। গ্রামীণ সমাজসেবা হচ্ছে সমষ্টি উন্নয়ন পদ্ধতির ওপর ভিত্তিশীল একটি গ্রাম উন্নয়নমূলক কর্মসূচি। যার মাধ্যমে দারিদ্র বিমোচনসহ আর্থসামাজিক উন্নয়ন সাধন করা হয়। মূলত গ্রামীণ এলাকার দুস্থ, দরিদ্র, অবহেলিত, অনগ্রসর ও সুযোগ-সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী যেমন- ভূমিহীন কৃষক, বেকার কৃষক, দুস্থ মহিলা, ও শিশু-কিশোর, এতিম ভবঘুরেসহ অন্যান্য পশ্চাৎপদ জনগোষ্ঠী মানবসম্পদে রূপান্তর এবং তাদের সার্বিক উন্নয়নমূলক কর্মসূচি হলো উন্নয়ন প্রক্রিয়া, যার মাধ্যমে গ্রামীণ জনগণের নিজস্ব সম্পদ ও সমার্থের সদ্ব্যবহার করে তাদের চাহিদা পূরণ, সমস্যা সমাধান এবং সার্বিক কল্যাণ সাধনের প্রচেষ্টা চালানো হয়। অন্যভাবে বলা যায়, গ্রামীণ সমাজসেবা হচ্ছে গ্রাম এলাকার ' জনগণের সমস্যা সমাধানের লক্ষ্যে স্থানীয় সম্পদের ভিত্তিতে পরিচালিত একটি সমন্বিত ও বহুমুখী গ্রামোন্নয়ন প্রক্রিয়া যেহেতু গ্রাম উন্নয়ন কর্মসূচি ১৯৭০ সালে শুরু হয়েছে এবং বর্তমানে ৪৮৫টি জেলার এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত কর্মসূচির সাথে বাংলাদেশের সরকারি সমাজসেবা কর্মসূচি গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের মিল রয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত কর্মসূচির সাথে বাংলাদেশের কোন সরকারি কর্মসূচির মিল …
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর