শেয়ারFacebookWhatsApp

রনির সমস্যাটি প্রতিরোধের উপায় নিজের ভাষায় বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে সমস্যাটি অর্থাৎ মাদকাসক্তি প্রতিরোধযোগ্য বলে আমি মনে করি। সমাজ থেকে মাদকাসক্তি দূরীকরণের জন্য প্রয়োজন মাদক সংক্রান্ত যথার্থ তথ্যাবলি। যেমন— মাদকাসক্তির কারণ, প্রকৃতি, ধরন, প্রভাব ও সমস্যা দূরীকরণের জন্য উপযুক্ত উপায়সংক্রান্ত তথ্য। সামাজিক গবেষণা পদ্ধতি প্রয়োগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বিচার বিশ্লেষণ করে বাস্তবমুখী ও কার্যকর কর্মসূচি গ্রহণ করতে হবে। মাদকাসক্তির মতো ভয়ংকর সামাজিক সমস্যা মোকাবিলা করার জন্য প্রয়োজন সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ। এটি এমন একটি সমস্যা, যা একক মোকাবিলা অসম্ভব। সমন্বিত কার্যক্রম গ্রহণের মাধ্যমে এ সমস্যা সমাজ থেকে দূর করতে হবে। মাদকাসক্তির মোকাবিলা করার জন্য জনগণের সচেতনতা একান্ত প্রয়োজন। কেননা সাধারণ জনগণ যদি সচেতন হয় তাহলে সে সমস্যার অস্তিত্ব সমাজে বেশি দিন টিকে থাকে না। সামাজিক কার্যক্রমের মাধ্যমে জনগণকে এ ব্যাপারে সচেতন করে তুলতে হবে। এজন্য বিভিন্ন সংবাদপত্র, রেডিও, টেলিভিশনে মাদকবিরোধী অনুষ্ঠান প্রচার; সভা, সেমিনার, সিম্পোজিয়াম ও পথ নাটক ইত্যাদি আয়োজনের মাধ্যমে জনগণকে মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতন করে তোলা যায়। তবে মাদকাসক্তি মোকাবিলায় সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে পরিবার। এক্ষেত্রে পারিবারিক শিক্ষা ও পারিবারিক পরিবেশ সুসংহতকরণ এবং অনুকূল সামাজিক পরিবেশ তৈরির জন্য পরিবারের সদস্যদের সম্পর্কোন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ। সর্বোপরি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের যথাযথ জ্ঞান ও ব্যক্তিজীবনে এর অনুশীলন এবং মাদক সংশ্লিষ্ট আইনগুলোর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে মাদকাসক্তির মতো সামাজিক ব্যাধিকে সমাজ থেকে নির্মূল করে সুস্থ সুন্দর সামাজিক পরিবেশ তৈরি করা সম্ভব অতএব বলা যায়, মাদকাসক্তি সমস্যাটি প্রতিরোধযোগ্য ।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

রনির সমস্যাটি প্রতিরোধের উপায় নিজের ভাষায় বর্ণনা কর।

উদ্দীপক

রুবেল মারিয়া দম্পতি দুজনেই কর্পোরেট অফিসে কাজ করে বিধায় তাদের একমাত্র সন্তান রনিকে তারা তেমন সময় দিতে পারে না। একাকিত্ব ঘুচাতে রনি বন্ধু-বান্ধব বাড়ায়। একপর্যায়ে সবকিছু স্কুলে থাকতে রনি একটা নির্দিষ্ট ওষুধ প্রতিদিন সেবনে অভ্যস্ত হয়ে যায় ।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024

উত্তর

AIDS-এর পূর্ণরূপ হচ্ছে— Acquired Immuno Deficiency of Syndrome.

উত্তর

অটিজমের তিনটি লক্ষণ হলো— ১. কথা বলা বা ইশারার মাধ্যমে যোগাযোগে সীমাবদ্ধতা; ২. সামাজিক ও পারস্পরিক আচরণ, ভাববিনিময় এবং কল্পনাযুক্ত কাজকর্মের সীমাবদ্ধতা; ৩. একই ধরনের বা সীমাবদ্ধ কিছু কাজ বা আচরণের পুনরাবৃত্তি।

উত্তর

রনির মা-বাবা রনিকে সামাজিক সমস্যা মাদকাসক্তির দিকে ঠেলে দিয়েছে। মাদকসক্তি বলতে ড্রাগ বা মাদকদ্রব্যের প্রতি প্রবল আকর্ষণ ও আগ্রহকে বোঝায়, যা ক্রমশ ব্যক্তির শারীরিক ও মানসিক বিপর্যয় ডেকে আনতে পারে। কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া বার বার ড্রাগ গ্রহণের ফলে মনোবায়ু দৈহিক এমন অবস্থা সৃষ্টি হয়, যেক্ষেত্রে সে তা বর্জন করতে পারে না। এ অবস্থাকেই স্বাস্থ্য সংস্থা (WHO) উল্লেখ করেছে, “নেশা বা মাদকাসক্তি হচ্ছে ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর এমন একটি মানসিক বা শারীরিক প্রতিক্রিয়া যা জীবিত প্রাণী ও মাদকের মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে সৃষ্টি হয়। উদ্দীপকে রনি বন্ধুবান্ধবের সাথে মিশে যে ঔষুধের প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে তা হলো মাদক বা ড্রাগ ৷ সুতরাং বলা যায়, রনির মা-বাবা সামাজিক সমস্যা মাদকাসক্তির দিকে তার সন্তানকে ঠেলে দেয়।

উত্তর

উদ্দীপকে সমস্যাটি অর্থাৎ মাদকাসক্তি প্রতিরোধযোগ্য বলে আমি মনে করি। সমাজ থেকে মাদকাসক্তি দূরীকরণের জন্য প্রয়োজন মাদক সংক্রান্ত যথার্থ তথ্যাবলি। যেমন— মাদকাসক্তির কারণ, প্রকৃতি, ধরন, প্রভাব ও সমস্যা দূরীকরণের জন্য উপযুক্ত উপায়সংক্রান্ত তথ্য। সামাজিক গবেষণা পদ্ধতি প্রয়োগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বিচার বিশ্লেষণ করে বাস্তবমুখী ও কার্যকর কর্মসূচি গ্রহণ করতে হবে। মাদকাসক্তির মতো ভয়ংকর সামাজিক সমস্যা মোকাবিলা করার জন্য প্রয়োজন সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ। এটি এমন একটি সমস্যা, যা একক মোকাবিলা অসম্ভব। সমন্বিত কার্যক্রম গ্রহণের মাধ্যমে এ সমস্যা সমাজ থেকে দূর করতে হবে। মাদকাসক্তির মোকাবিলা করার জন্য জনগণের সচেতনতা একান্ত প্রয়োজন। কেননা সাধারণ জনগণ যদি সচেতন হয় তাহলে সে সমস্যার অস্তিত্ব সমাজে বেশি দিন টিকে থাকে না। সামাজিক কার্যক্রমের মাধ্যমে জনগণকে এ ব্যাপারে সচেতন করে তুলতে হবে। এজন্য বিভিন্ন সংবাদপত্র, রেডিও, টেলিভিশনে মাদকবিরোধী অনুষ্ঠান প্রচার; সভা, সেমিনার, সিম্পোজিয়াম ও পথ নাটক ইত্যাদি আয়োজনের মাধ্যমে জনগণকে মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতন করে তোলা যায়। তবে মাদকাসক্তি মোকাবিলায় সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে পরিবার। এক্ষেত্রে পারিবারিক শিক্ষা ও পারিবারিক পরিবেশ সুসংহতকরণ এবং অনুকূল সামাজিক পরিবেশ তৈরির জন্য পরিবারের সদস্যদের সম্পর্কোন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ। সর্বোপরি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের যথাযথ জ্ঞান ও ব্যক্তিজীবনে এর অনুশীলন এবং মাদক সংশ্লিষ্ট আইনগুলোর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে মাদকাসক্তির মতো সামাজিক ব্যাধিকে সমাজ থেকে নির্মূল করে সুস্থ সুন্দর সামাজিক পরিবেশ তৈরি করা সম্ভব অতএব বলা যায়, মাদকাসক্তি সমস্যাটি প্রতিরোধযোগ্য ।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।