উদ্দীপকে উল্লিখিত ঘটনা প্রতিরোধে কোন সংস্থার ভূমিকা রয়েছে? আলোচনা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনা প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা রয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা বলতে ঐসব সংস্থাকে বোঝায়, যারা দেশে বিদ্যমান আইনসমূহ নাগরিকদের কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে থাকে। এ সংস্থার সদস্যরা দেশের প্রচলিত আইনের প্রতিষ্ঠা এবং প্রয়োগের জন্য নিবেদিত প্রাণ। এর অন্তর্ভুক্ত হচ্ছে পুলিশের বিভিন্ন বাহিনী ও র্যাব। বৃহৎ অর্থে বিচার বিভাগের কাজও এর আওতাভুক্ত বলে বিবেচিত হয়। তবে সাধারণত পুলিশ বিভাগই আইন প্রয়োগের মূল সংস্থার দাবিদার। আইন প্রয়োগকারী সংস্থাকে জনগণের বন্ধু বা জনগণের সেবকও বলা হয়। জনগণ যাতে আইনের সুফল পায় এবং দেশের আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সে লক্ষ্যে এ সংস্থাগুলো ভূমিকা রাখে । উদ্দীপকে একটি জেলায় দুই প্রভাবশালী গোষ্ঠীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, এ ঘটনায় সম্ভাব্য সংঘর্ষ এড়ানোর জন্য জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। উদ্দীপকের এই ঘটনা প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থা যেমন; পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফৌজদারি আদালত প্রভৃতি ভূমিকা পালন করতে পারে। উদ্দীপকে জেলা প্রশাসক পুলিশ সুপারের মাধ্যমে পুলিশের সহযোগিতায় উক্ত এলাকায় সংঘর্ষ যেনো না হয় সে ব্যবস্থা গ্রহণ করবেন। একইভাবে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট সংঘর্ষ রোধে ভূমিকা পালন করতে পারেন। আবার উক্ত ঘটনার সঠিক বিচারের মাধ্যমে আদালত ভূমিকা রাখতে পারবে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ঘটনা প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আদালত প্রভৃতি সংস্থার ভূমিকা রয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনা প্রতিরোধে কোন সংস্থার ভূমিকা রয়েছে? আলোচনা …
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর