উক্ত সংস্থার সহায়তা দানে একজন সমাজকর্মীর ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সংস্থা তথা আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা দানে একজন সমাজকর্মী ভূমিকা রাখতে পারে। দেশের অভ্যন্তরীণ শান্তি ও শৃঙ্খলা রক্ষা, প্রচলিত আইনের প্রয়োগ এবং জনগণের জানমালের নিরাপত্তাবিধানের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থাকে আইন প্রয়োগকারী সংস্থা বলা হয়। সমাজকর্মী হলেন পেশাদার সমাজকর্মে প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ, অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি, যিনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ব্যক্তি, দল ও সমষ্টিকে অভীষ্ট লক্ষ্য অর্জনে সহায়তা করেন। এক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা হচ্ছে সক্ষমকারী, সমন্বয়কারী, সহায়তাকারী, পরিচালক প্রভৃতি। পেশাদার সমাজকর্মীগণ অন্যান্য পেশার মতো আইন প্রয়োগকারী সংস্থাকে তাদের কাজে সহায়তা করে থাকে। পুলিশের অন্যতম দায়িত্ব হলো অপরাধ সম্পর্কিত তথ্য সংগ্রহ করে চার্জশিট প্রদান করা। একজন সমাজকর্মী অপরাধ সম্পর্কিত বহুমুখী তথ্য সংগ্রহ করে অপরাধ নিরূপণে পুলিশ বিভাগকে সহায়তা করে। এমনকি পুলিশের পরিকল্পনা বাস্তবায়ন, মূল্যায়ন, যোগাযোগ এবং সিদ্ধান্ত গ্রহণে আন্তঃসহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ । সমাজে বিভিন্ন অন্যায়-অবিচার, অপরাধ সংগঠিত হয়। একজন সমাজকর্মী ক্ষতিগ্রস্ত ব্যক্তির হয়ে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ করে সংশ্লিষ্ট বিষয়ে প্রতিকার দাবি করতে পারে। একজন সমাজকর্মী বাল্যবিবাহ, শিশু ও নারী নির্যাতন, যৌন হয়রানি, মাদকাসক্তিসহ প্রভৃতি সম্পর্কে অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থার কাছে সমস্যাসংশ্লিষ্ট তথ্য উপস্থাপন করতে পারেন। পরিশেষে বলা যায়, একজন সমাজকর্মী সমাজে বহুমুখী কাজের মাধ্যমে মানুষকে সহায়তা করতে পারেন। উপযুক্ত পদ্ধতি ও কৌশলের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তাদানে সমাজকর্মী অবদান রাখতে পারেন।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উক্ত সংস্থার সহায়তা দানে একজন সমাজকর্মীর ভূমিকা বিশ্লেষণ করো।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর