উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে ধর্মের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে। ধর্ম মানব সমাজের একটি প্রাচীন সামাজিক প্রতিষ্ঠান। ধর্ম বলতে অতি প্রাকৃত মহাশক্তিতে বিশ্বাসকে বোঝায়। এ বিশ্বাস সমাজ ও মানুষের জীবনধারাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে। এটি মানুষের মাঝে ন্যায়-অন্যায় বোধ জাগিয়ে তোলার মাধ্যমে মানুষকে ন্যায়নিষ্ঠ করে তোলে । ইহকালের কাজের ফলাফল পরকালে ভোগ করতে হয়, মৃত্যুর পর মানুষকে কৃতকর্ম অনুসারে স্বর্গ অথবা নরকে যেতে হয় এ ধরনের ধর্মীয় বিশ্বাস মানুষকে খারাপ কাজ ও পাপাচার থেকে বিরত রাখে। ধর্মীয় অনুশাসন ও মূল্যবোধের প্রভাবে মানুষ সহজে অন্যায় কাজে অংশগ্রহণ করে না। উদ্দীপকের আলোকে, ধর্ম সামাজিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। ধর্ম সমাজ সংস্কারে সাহায্য করে, সামাজিক কুপ্রথা ও কুসংস্কার দূর করে। জাতীয় ঐক্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করে। ধর্মের এসব ভূমিকার পেছনে দায়ী ধর্মীয় মূল্যবোধ। ধর্মের প্রতি বিশ্বাস থেকেই সাধারণত এসব হয়ে থাকে যার ফলে সমাজের সর্বাধিক কল্যাণ সাধিত হয়। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বিষয় তথা ধর্মের অবদান সমাজকল্যাণের মূল চালিকাশক্তি।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো আলোচনা করো।
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর