"সামাজিক সমস্যা প্রতিরোধে এবং নৈতিক অবক্ষয় রোধে উক্ত প্রতিষ্ঠানটির ভূমিকা অনন্য"- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: সামাজিক সমস্যা প্রতিরোধে এবং নৈতিক অবক্ষয় রোধে পরিবার অনন্য ভূমিকা পালন করে।পরিবার হলো সমাজের আদি ও মৌলিক প্রতিষ্ঠান। পরিবার গঠনের মাধ্যমে মানুষ সমাজ এবং ধর্মীয় স্বীকৃত পন্থায় যৌন বাসনা চরিতার্থ মাধ্যমে মানুষ ফলে নারী ও পুরুষের নৈতিক অবক্ষয় রোধ করা যায়। এছাড়াও জন্মের পর একজন শিশুকে লালন-পালন করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব পরিবারের। শিশুকাল থেকে একটি শিশু সমাজের রীতিনীতি, আচার-ব্যবহার, নিয়মকানুন, অভ্যাস প্রভৃতি পরিবার থেকে শিক্ষা লাভ করে। পরিবার একদিকে যেমন তার সদস্যদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে, অন্যদিকে পরিবার অর্থনৈতিক কাজের মূলকেন্দ্র হিসেবেও দায়িত্ব পালন করে। বর্তমানে শিক্ষা দেওয়ার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছে শিক্ষা প্রতিষ্ঠান। তবুও আচার-ব্যবহার, নিয়মানুবর্তিতা, নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা শিশুরা পরিবারেই লাভ করে। পরিবার তার সদস্যদের শারীরিক ও মানসিক নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও বিনোদন ব্যবস্থায় নানা প্রযুক্তি, যান্ত্রিকতা এসেছে, তথাপি মানসিক আনন্দের জন্য আজও পরিবারকেই সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র ধরা হয়। তাই বলা যায় যে, সামাজিক সমস্যা প্রতিরোধ এবং নৈতিক অবক্ষয় রোধে পরিবার অনন্য ভূমিকা পালন করে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
"সামাজিক সমস্যা প্রতিরোধে এবং নৈতিক অবক্ষয় রোধে উক্ত প্রতিষ্ঠানটির …
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর