উদ্দীপকে উল্লিখিত সর্বশেষ উক্তিটির সাথে তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের সর্বশেষ উক্তি হলো- ধর্মীয় অনুপ্রেরণাই সমাজকল্যাণের মূল চালিকা শক্তি। উক্তিটির সাথে আমি একমত। নিচে আমার উত্তরের স্বপক্ষে যুক্তি দেওয়া হলো- মানবকল্যাণের চিরন্তন বাণী নিয়েই প্রতির সদর্যের আবির্ভাব। ধর্মীয় অনুশাসনের প্রেরণাতেই মানুষ অতীতকাল থেকে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে। আধুনিক সমাজকল্যাণ দর্শনের সর্বজনীন ভিত্তি হলো ধর্মীয় অনুশাসন ও প্রেরণা। ধর্মীয় শিক্ষা ও আদর্শে অনুপ্রাণিত হয়েই মানুষ মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছে। বিশ্বের বিভিন্ন ধর্মে সমাজসেবামূলক প্রথা-প্রতিষ্ঠান রয়েছে। যাকাত সাদকাহ, দান, দেবোত্তর প্রথা, চ্যারিটি প্রভৃতি ধর্মীয় প্রথা মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ধর্মীয় অনুশাসনের প্রেরণাতেই এতিমখানা, লঙ্গরখানা, অনাথ আশ্রম, দাতব্য হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান প্রভৃতি প্রাতিষ্ঠানিক সেবাকর্মে মানুষ এগিয়ে এসেছে। আধুনিক সমাজকল্যাণের বিকাশে ধর্মীয় দর্শন এবং সমাজসেবামূলক ধর্মীয় প্রথা-প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাক-শিল্পযুগের ঐতিহ্যবাহী ধর্মীয় সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সংগঠিত রূপই আধুনিক সমাজকল্যাণ। আধুনিক যুগেও অপেশাদার সমাজসেবা কার্যক্রম প্রচলিত রয়েছে।তাই বলা যায়, ধর্মীয় অনুশাসন ও জীবন দর্শন সমাজকল্যাণের দিকনির্দেশক হিসেবে ভূমিকা পালন করছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সর্বশেষ উক্তিটির সাথে তুমি কি একমত? উত্তরের সপক্ষ…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর