উদ্দীপকে বর্ণিত বিষয়টি কোন সামাজিক প্রতিষ্ঠানকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিষয়টি সামাজিক প্রতিষ্ঠান বিবাহকে নির্দেশ করে। স্থাপিত পারিবারিক ও স্বীকৃত বন্ধনটি হলো বিবাহ। কেননা পুরুষ ও স্ত্রীর মাঝে সামাজিক, আইনগত ও ধর্মীয় স্বীকৃতির মাধ্যমে যে চুক্তি সম্পন্ন হয় তাই হচ্ছে বিবাহ। বিবাহ এমন একটি সামাজিক প্রতিষ্ঠান, যা একজন পুরুষ ও একজন নারীকে একত্রে বসবাস করার চূড়ান্ত ক্ষমতা প্রদান করে। পরিবার গঠনের পূর্বশর্ত বিবাহ। বিবাহের মাধ্যমে দম্পতি পারিবারিক জীবনে প্রবেশ করে এবং সমাজস্বীকৃতভাবে সন্তান জন্মদানের অধিকার লাভ করে। আবার বিবাহ এমন একটি প্রতিষ্ঠান, যা সন্তান জন্মদানের পরও স্থায়ী থাকে। বিবাহ সমাজব্যবস্থাকে টিকিয়ে রাখতে সহায়তা করে। তেমনি উদ্দীপকের লিপি ও আপন পারিবারিক ও সামাজিক স্বীকৃতির মাধ্যমে বিশেষ বন্ধনে আবদ্ধ হয়। তাদের মধ্যকার এ সামাজিক বন্ধনই সাধারণত স্থায়িভাবে সম্পর্ক প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে।তাই বলা যায় , লিপি ও আপনের মধ্যে স্থাপিত বন্ধন, যা স্থায়ী সম্পর্ক প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে থাকে, তা হচ্ছে বিবাহ।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিষয়টি কোন সামাজিক প্রতিষ্ঠানকে ইঙ্গিত করা হয়েছে? ব…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর