উদ্দীপকে উল্লিখিত আইন প্রয়োগকারী সংস্থাসমূহের কার্যক্রম সংক্ষেপে লেখ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম বহুমুখী। বর্তমান সময়ের একটি মারাত্মক সামাজিক সমস্যা হলো অপরাধ । আইন প্রয়োগকারী সংস্থা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমস্যা নিরূপণে অপরাধ সম্পর্কিত তথ্য সংগ্রহ করে চার্জশিট প্রদান করা। অপরাধীদের আটক, অপরাধ তদন্ত ও বিশ্লেষণ অপরাধীদের শাস্তি প্রদান অপরাধ প্রতিরোধমূলক যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি, সর্বোপরি অপরাধ নির্মূল অভিযানে পরিচালনা প্রভৃতির মাধ্যমে ভূমিকা রাখে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও তার অপব্যবহার রোধে আইন প্রয়োগকারী সংস্থা মাদকের চোরাচালান প্রতিরোধ, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও আইনের হাতে হস্তান্তর এবং মাদকের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করতে প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করে থাকে। শারীরিক ও মানসিক নির্যাতন, হত্যা, নারী নির্যাতন প্রতিরোধেও আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা রয়েছে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, রাজনৈতিক সহিংসতা প্রভৃতি ধ্বংসাত্মক কার্যকলাপ দমন করে। আইনের শাসন ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় দুর্নীতি, সাইবার অপরাধ, চুরি, ডাকাতি, চোরাচালান প্রভৃতি নিয়ন্ত্রণে কার্যক্রম পরিচালনা করে ।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আইন প্রয়োগকারী সংস্থাসমূহের কার্যক্রম সংক্ষেপে লেখ।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর